Voice of Eastern India

Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে


নন্দীগ্রাম: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, এবার নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নামকরণ করা হল। নন্দীগ্রামের বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র। গত ১২ অগস্ট এই বিধায়ক কার্যালয়ের নাম নেতাজির নামে করার কথা বলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই মুখ্যমন্ত্রীর পূর্বতন কেন্দ্রের বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজি সুভাষ চন্দ্র বসুর নামে।

আরও পড়ুন: “তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম”, অকপট স্বীকারোক্তি রচনা বন্দ্যোপাধ্যায়ের, পাল্টা কল্যাণ বললেন…

তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সহ সভাপতি প্রলয় পাল বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওঁর নিজের কেন্দ্র নন্দীগ্রাম। নন্দীগ্রামে আমরা নেতাজি সুভাষ চন্দ্র বোস সেবা কেন্দ্র তৈরি করে বিষয়টির সূচনা করলাম। আগামী দিনে পশ্চিমবঙ্গের সমস্ত বিধায়ক এই দেশের বিপ্লবীর নামে তাঁদের বিধায়ক সহায়তা কেন্দ্র স্থাপন করবেন। নাম দেবেন। এটা আশা রাখি। কারণ, আমাদের মুখ্যমন্ত্রী, রাষ্ট্রবাদী মুখ্যমন্ত্রী। উনি যা বলেছেন, নেতাজিকে কীভাবে সম্মান দিতে হয়, সেটা বিপ্লবী পরিবারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছ থেকে জেনে নিতে হবে।”

নন্দীগ্রামের বাসিন্দা অঞ্জলি শিট বলেন, “খুব গর্বিত। ওই যে আমাদের বিধায়কের যে অফিস, ওইটা নেতাজির নামে যে নামকরণ করা হয়েছে, আমাদের খুবই গর্ব। আমরা খুবই আনন্দিত। আমরা এখান থেকে যা সুযোগ সুবিধা পেয়েছি, সেটা এবার হয়তো আরও বেশি পাব। এর জন্য খুবই গর্বিত, খুবই আনন্দিত সবাই।”

স্থানীয় আরও এক বাসিন্দা দীপ্তি সুধা দাস বলেন, “আমরা বলতে চাই যে নেতাজি সুভাষ চন্দ্রের নামে নামকরণ হয়েছে, এতে আমরা গর্বিত। খুবই অনন্দিত। এর আগে ১২ অগস্ট বিধায়ক কার্যালয়ের নাম নেতাজি সুভাষ চন্দ্রের নামে করার কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বিধানসভা থেকে বলেন, “বিধায়করা তাঁদের সেবা কেন্দ্র চালু করবেন। সেই সেবা কেন্দ্রের নাম দিতে হবে, নেতাজি সুভাষ চন্দ্র বসু সেবা কেন্দ্র। আর পশ্চিমবঙ্গ সরকারএর তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে আমরা ধুতি ও পাঞ্জাবি পরিহিত নেতাজি সুভাষ চন্দ্র বসুর একটি ছবি আপনাদের পাঠাব। ওই অফিসে এটা রাখতে হবে আপনাদের, ম্যান্ডেটরি। এই দুটো কাজ যদি করতে পারেন তাহলে ৩০ হাজার টাকা করে মাসে আপনারা সেবা কেন্দ্র চালানোর খরচ পাবেন। এটা অগস্ট মাস থেকে পাবেন। পরের বিধানসভায় আমরা সংশোধনী করে নেব অর্থমন্ত্রীর নেতৃত্বে। এবং একসঙ্গে অগস্ট মাস থেকে টাকাটা পেয়ে যাবেন।

 প্রসঙ্গত, নন্দীগ্রাম কেন্দ্রের পূর্বতন বিধায়ক বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০২৬-এর ভোটে নন্দীগ্রাম ও ভবানীপুর, দুই কেন্দ্রেই জয়ী হন শুভেন্দু অধিকারী। ২টি বিধানসভা কেন্দ্রে জয়ের পর নন্দীগ্রাম কেন্দ্র থেকে পদত্যাগ করেন শুভেন্দু অধিকারী



Source link

Leave A Reply

Your email address will not be published.