Voice of Eastern India

West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি


কলকাতা হাইকোর্টে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। চিকিৎসার জন্য বিদেশযাত্রায় মিলল না অনুমতি। মামলাই খারিজ করে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। 

অভিষেকের বিরুদ্ধে ১৬টি মামলা। যদি নোটিস পাঠিয়ে হাজিরা দিতে বলে তখন কী হবে ? প্রশ্ন হাইকোর্টের। কন্ঠস্বর মামলায় টালবাহানার প্রসঙ্গ টানলেন বিচারপতি। 

আজ এসএসকেএমে চিকিৎসা নথি দেখিয়ে অভিষেককে আদালতে রিপোর্ট পেশের নির্দেশ হাইকোর্টের। চিকিৎসা গুরুত্বপূর্ণ, কোথায় হচ্ছে সেটা বিষয় নয়। মন্তব্য হাইকোর্টের। 

অভিষেকের সেবাশ্রয়ে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে বিজেপি নেতার সাক্ষ্যগ্রহণ রাজ্য মেডিক্যাল কাউন্সিলের। (বাইট- অভিষেকের নামে ওখানে যারা যারা পারমিশন দিয়েছিল প্রিন্সিপাল সেক্রেটারি, ডিন তাদের বিরুদ্ধেও বলেছি। 

তোলাবাজি বন্ধে শমীকের বার্তার পরেও বিষণুপুরে ইমারতি দ্রব্যের ব্যবসায়ীর থেকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি। অভিযুক্ত ২ বিজেপি নেতা। 

টাকা না দেওয়ায় গোডাউন, গাড়িতে ভাঙচুর। বিষ্ণুপুর থানায় ২টি এফআইআর দায়ের হলেও থামেনি হুমকি, আতঙ্কে ব্যবসায়ী। অভিযুক্ত ২ বিজেপি নেতাই আগাম জামিনে মুক্ত, জানাল পুলিশ। 

বালি বোঝাই লরি থেকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার জামুড়িয়ায় গ্রেফতার বিজেপি নেতা। ধৃতের পুলিশ হেফাজত। 

ক্ষমতায় আসার তিন মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ। ২৫০ জন দলীয় কর্মীকে শোকজ। সদুত্তর না মেলায় ২২ কর্মীকে সাসপেন্ড রাজ্য বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটির। 

তোলাবাজির অভিযোগে ডোমজুড়ে গ্রেফতার তৃণমূল নেতা। তোলাবাজি, মারধরের অভিযোগে গলসিতে পাকড়াও ২ তৃণমূল নেতা। দুর্নীতির অভিযোগে জালে দিনহাটার তৃণমূল নেতা। 

আত্মীয়ের বাড়িতে টাকা-সোনার পাহাড়। এবার টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে অভিযান STF-এর। ডাকা হল বম্ব স্কোয়াড। তল্লাশিতে মেলেনি কিছুই, দাবি টুলুর শ্বশুরের। 

টুলু মণ্ডলের বিপুল সম্পত্তি-টাকা উদ্ধারে এফআইআর সংক্রান্ত তথ্যও নথি চাইল ইডি। দায়ের করা হতে পারে ECIR-ও। আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ টুলু। 

দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার সতূপ। ঘরে মিলল লুকিয়ে রাখা ৪৮ লক্ষ নগদ। ব্যবসায়ীর বাড়িতে চুরির তদন্তে নেমে টাকার হদিশ পেল পুলিশ। 

গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন। জামিন পেলেন পার্থ, SP সিন্হা, কল্যাণময়রা। জামিনের বিরোধিতা CBI-এর আইনজীবী-র। 

প্রথমে ওয়াটগঞ্জ, পরে একবালপুর। কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী। থানার কাজ খতিয়ে দেখলেন পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

পুর প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের পুত্রকে অপহরণের ছক। আদিত্য সিংয়ের সঙ্গে এনক্রিপ্টেড চ্যাট হামিমের। VOIP কলে হয়েছিল কথাও। পরীক্ষা করা হচ্ছে ফোন, দাবি STF-এর। 

লাইসেন্স বাতিল হতেই রাতারাতি উধাও ভবানীপুরের হেলথ পয়েন্ট ব্লাড ব্যাঙ্কের দুই কর্তা। জামিন নিয়ে গা ঢাকা দিয়েছেন দুই কর্তা, পালাতে পারেন দেশের বাইরেও, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর। 

স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের পুনর্গঠন। চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিত বসু। ১৩জনের কমিটিতে চিকিৎসক শ্যামাশিস বন্দ্যোপাধ্যায় থেকে নারায়ণ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন CP গৌতমমোহন চক্রবর্তী। 

তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির। ৫২ সদস্যের মধ্যে অনুপস্থিত তৃণমূলের ৩১ সদস্য। পুলিশ দিয়ে সদস্যদের বাড়ি ঘেরার অভিযোগ কালীগঞ্জের তৃণমূল বিধায়কের। 

প্রধানমন্ত্রীর পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক। তৃণমূলের বিদ্রোহী ২০ জন NCPI সাংসদের ভবিষ্যৎ কী? পরের লোকসভা ভোটে কি BJP তাদের দলের টিকিটে প্রার্থী করতে পারে এই ২০ জনকে? 

ফেরাতে চাই গণতন্ত্র। ফিরতে চাই মানুষের দরবারে। ফিরবে আইনের শাসন। অডিও বার্তা শেখ হাসিনার। 



Source link

Leave A Reply

Your email address will not be published.