Voice of Eastern India

Abhishek Banerjee:’আপনার বিরুদ্ধে ষোলোটা মামলা বিচারাধীন’,অভিষেকের মামলা প্রসঙ্গে মন্তব্য হাইকোর্টের


ABP Ananda LIVE : কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। মিলল না বিদেশযাত্রার অনুমতি। মামলাই খারিজ করে দিলেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। আজ তিনি বলেন— “প্রায় ১৬টি মামলা আছে। কালকে নোটিস পাঠিয়ে হাজিরা দিতে বললে কী করবেন?” অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আইনজীবী বলেন, “আগের পর্যায়ের চিকিৎসা যেহেতু বিদেশে হয়েছে, তাই এখন এখানে চিকিৎসা করাতে চাইছেন না অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।” তখন প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, “আমি SSKM হাসপাতালকে নির্দেশ দেব বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করার জন্য।” বিচারপতি সৌগত ভট্টাচার্য আরও বলেন, “এই মুহূর্তে চিকিৎসাটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কোথায় চিকিৎসা হচ্ছে সেটা বিষয় নয়।” এপ্রসঙ্গে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে খোঁচা দিয়ে স্বাস্থ্য়মন্ত্রী শারদ্বত মুখোপাধ্য়ায় বলেন, “এভাবে পালানোর কোনও চেষ্টা করে তো লাভ নেই।” বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায় বলেন, “আমাদের আশঙ্কা ছিল, তিনি বাইরে গেলে তিনি আর ফিরবেন না।”



Source link

Leave A Reply

Your email address will not be published.