Voice of Eastern India

টুলু মণ্ডল নিজেই ‘সরকার’ ! দখল করেন আস্ত একটি নদীও, কী পরিকল্পনা ছিল জানেন ?


কলকাতা : সাধারণ শ্রমিক, মাথায় ঝুড়ি নিয়ে লরিতে পাথর বোঝাই করতেন। তারপরই হঠাৎ একদিন টুলু মণ্ডল হয়ে উঠলেন ‘পাথরসম্রাট’! কিন্তু কীভাবে তাঁর এই উত্থান? তদন্তে একের পর এক ভয়ঙ্কর তথ্য সামনে উঠে আসছে। টুলু মণ্ডলের নির্দেশ ছাড়া যেন কিছুই হত না এলাকায়। টুলু মণ্ডল মানেই যেন একটা সমান্তরাল প্রশাসন, সমান্তরাল সরকার। তাই নদী দখল করে রাস্তা তৈরি করতেও পিছপা হননি পাথর ব্যবসায়ী। পরিকল্পনা ছিল সেতু তৈরিরও। কাটা হয়েছে টোল ট্যাক্সও।

অভিযোগ, নদী দখল করে তৈরি করেছিলেন রাস্তা। সেই রাস্তায় আদায় করা হত টোল ট্যাক্সও। আবার শুরু করেছিলেন সেতু তৈরির প্রস্তুতিও। গত বছরের শুরুর দিকে তিলপাড়া ব্যারাজ কর্তৃপক্ষ জানায়, মেরামতির জন্য কয়েকদিন বন্ধ থাকবে ময়ূরাক্ষী নদীর ওপরের সেতু। সেই সিদ্ধান্তে বিপাকে পড়েন টুলু অ্যান্ড কোম্পানি। সেতু বন্ধ থাকলে তাদের পাথরের লরি বেরোবে কোন পথে? এরপর একেবারে সাংবাদিক বৈঠক ডেকে, টুলু মণ্ডল জানান, তাঁদের সেতু তৈরির পরিকল্পনা। সেই সময় তিনি সাংবাদিক বৈঠকে বলেন, ‘তিলপাড়ার যে ব্রিজ, এপ্রিল থেকে মনে হয় এই ব্রিজটায় যান চলাচল বন্ধ আছে। তো আমরা যে দুর্গতিতে পড়ে গেছি আমাকে বলেছে এবং ঊর্ধ্বতন আমাদের যা প্রশাসন আছে, বলল আপনারা থেকে এটা করে দেন। আমি কাজলকে বলেছি যেহেতু কাজল সঙ্গে আছে, এবং অনেক লোকাল লোকের, ৯ জন লোকাল লোকের জায়গা আছে, তাদেরকে সঙ্গে নিয়ে এটা বানিয়ে দিতে। এটা বানাতে মোটামুটি ৪-৫ কোটি টাকা খরচ হবে।’ 

আরও পড়ুনটুলু মণ্ডলের ‘অঘোষিত পাথর সম্রাট’ হওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় ? কী বললেন মুখ্যমন্ত্রী ?

সেতু তৈরির আগে, গাড়ি চলালচল অব্যাহত রাখতে, নদীর ওপর হিউম পাইপ ফেলে তৈরি করে ফেলেন বিকল্প রাস্তা। সেই রাস্তারও উদ্বোধন করেন খোদ টুলু মণ্ডল। এলাকার অনেকেই বলছেন টুলুই নাকি এলাকার শেষ কথা, এলাকার সরকার। স্থানীয় এক বাসিন্দা জানান, এটা নদী। শুনলান, ব্রিজ হবে। রাস্তা হয়। টুলু উদ্বোধন করে। এর পাশাপাশি চলতে থাকে সেতু তৈরির পরিকল্পনা। আনা হয় বড় বড কংক্রিটের সেগমেন্ট। সেই সময় সাংবাদিক বৈঠকে টুলু জানিয়েছিলেন, ‘একদম উন্নত মানের হবে। এই যে বড় বড় দেখছেন না ব্লকগুলো পড়ে আছে এর ওপরে ঢালাই হবে। প্রায় ২০-২৫ টন রডের ঢালাই হবে।  ঢালাই দেওয়ার পরে OPC সিমেন্ট দিয়ে যেটা এ গ্রেডের সিমেন্ট সেই সিমেন্ট দিয়ে ঢালাই হবে। আমরা টার্গেট নিয়েছি মোটামুটি ভাবে ১৫ দিনের মধ্যে চালু করব।’

সূত্রের খবর, রাজ্যে পালাবদলের জেরে ভেস্তে যায় টুলুর সেতু তৈরির পরিকল্পনা। সম্পত্তি এবং সাম্রাজ্য় সামনে আসার পর গা ঢাকা দিয়েছেন টুলু মণ্ডল। সরকার বদলের পর খুলে গেছে তিলপাড়া ব্যারাজ। আপাতত বন্ধ টুলুর রাস্তা। 



Source link

Leave A Reply

Your email address will not be published.