Voice of Eastern India

হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, তারকেশ্বর-বর্ধমান লাইনে আটকে ট্রেন?


কলকাতা: হাওড়া স্টেশনে ঢোকার মুখে  লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফ ছিঁড়ে বিপত্তি। ফলে হাজার হাজার যাত্রী নাকাল হন। আজ দুপুর দুটো নাগাদ আপ তারকেশ্বর লোকালে ঘটনাটি ঘটে।                      

রেল সূত্রের খবর, ট্রেনটি যখন হাওড়া স্টেশন ছেড়ে রওনা দেয় ঠিক ১০০ মিটার দূরে হঠাৎ প্যানটোগ্রাফের তার ছিঁড়ে যায়। এর ফলে ট্রেনটি লাইনের উপর দাঁড়িয়ে পড়ে। এর ফলে হাওড়া স্টেশনে ঢোকার মুখে বেশ কয়েকটি লাইন ব্লক হয়ে যায়। এর ফলে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। বেশ কিছু লোকাল ট্রেন লিলুয়া স্টেশনের আশেপাশে দাঁড়িয়ে পড়ে।                                                                  

হাজার হাজার যাত্রী  বাধ্য হয়ে প্রাণের ঝুঁকি নিয়ে রেললাইন ধরে হাঁটতে হাঁটতে হাওড়া স্টেশনের দিকে রওনা দেয়। রেল সূত্রে খবর এক থেকে পাঁচ নম্বর প্লাটফর্ম পর্যন্ত ট্রেন চলাচল সবচেয়ে বেশি ব্যাহত হয়। পরে রেল কর্তৃপক্ষ যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ করলে দুপুর সাড়ে তিনটের নাগাদ ট্রেনটি ছেড়ে যায়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।                                       

অন্যদিকে, আপ হাওড়া-বর্ধমান স্পেশাল ট্রেনের প্যান্টোগ্রাফ ছিঁড়ে বিপত্তি। হাওড়া স্টেশন ছাড়ার মুখে প্যান্টোগ্রাফ ছিঁড়ে বিপত্তি। হাওড়ায় আপ-ডাউন লাইনে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত।                                         

এদিকে, আজ ভদ্রেশ্বরেও রেল লাইনে সমস্যা ছিল। রেল ইঞ্জিন বেলাইন হয়ে গিয়েছিল। হাওড়া বর্ধমান মেন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বেশ কিছু সময়ের জন্য। সকাল ৮.১৫ নাগাদ ব্যান্ডেলের দিকে যাওয়ার সময় ইঞ্জিন বেলাইন হয়ে যায়। আপ লাইন ও রিভার্স লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পরে। শুধু একটি ডাউন লাইন দিয়ে ট্রেন চলছে। ইঞ্জিন তোলার কাজ শুরু হয়েছে।                            



Source link

Leave A Reply

Your email address will not be published.