Voice of Eastern India

Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news


ABP Ananda LIVE : আরও বিপাকে অভিষেক, এবার মহেশতলা থানায় নতুন অভিযোগ দায়ের। বেআইনিভাবে সরকারি জমি রিয়েল এস্টেট সংস্থাকে হস্তান্তরের অভিযোগ| ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। মহেশতলা থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের । লিখিত অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির । ‘তৃণমূল জমানায় প্রশাসনিক আধিকারিকদের সাহায্যে রেকর্ড পরিবর্তন’। ‘২০২১: জমি ভরাট করে বেসরকারি রিয়েল এস্টেট সংস্থাকে হস্তান্তর’। ‘ওই জমিতে কারখানা হওয়ার কথা ছিল, কর্মসংস্থান হত’। কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে, অভিযোগপত্রে দাবি অভিজিৎ দাস ববির।

 

নিট প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে অংশ নিতে গিয়ে শিরোনামে শ্রীলেখা

শিরোনামে শ্রীলেখা। রবিবার থেকেই বিতর্কের কেন্দ্রে তিনি। নিট (NEET) প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে অংশ নিতে গিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করার উদ্দেশে হাতে একটি প্ল্যাকার্ড ধরেছিলেন। আর সেই প্ল্যাকার্ডে প্রধানমন্ত্রীর যে ছবিটি সেখানে ছিল, সেটিই বিতর্কের কেন্দ্রবিন্দু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কুরুচিকর ভাবে তুলে ধরা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিনেত্রী শ্রীলেখার বিরুদ্ধে দায়ের হয়েছে একাধিক অভিযোগ। রবিবার আনন্দপুর থানায় এফআইআর দায়ের করেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। পাশাপাশি বিধাননগর সাইবার ক্রাইম থানাতেও অভিযোগ জমা পড়ে।



Source link

Leave A Reply

Your email address will not be published.