Voice of Eastern India

Dilip Ghosh: “বিধানসভায় তাঁরই কার্বন কপি”, একযোগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষকে নিশানা দিলীপ ঘোষের


Dilip Ghosh: কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশন নিয়ে তাঁকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। মন্ত্রীর কথায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অন্য সাংসদ এর আগেও অভিযোগ করেছেন। এমনকী ২১ জুলাইয়ের (21 July) প্রসঙ্গ তুলে ধরে দিলীপ ঘোষ বলছেন, নেত্রীর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে নাটক করেছেন তিনি। চাঁচাছোলা ভাষায় আক্রমণ হেনে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “এর আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁর নিজের দলের অন্য সাংসদ অভিযোগ করেছেন। দলের মধ্যেই তাঁকে নিয়ে অনেক অভিযোগ রয়েছে। তিনি যে একজন অভদ্র লোক সেটা শহিদ মঞ্চেও দেখিয়েছেন।” একুশে জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাদানুবাদের প্রসঙ্গ টেনে এনে বিজেপি নেতা বলেন, “শহিদ মঞ্চে নেত্রীর সঙ্গে বাদবিবাদ করেছেন। ড্রামা করেছেন।” কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ ধরেই এবার তিনি নিশানা করেন কুণাল ঘোষকে। নাম না করে ‘কালীঘাট তৃণমূল’ পন্থী বিধায়ককে নিশানা করে তিনি বলেন, “বিধানসভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরই একটি কার্বন কপি তৈরি হয়েছে। যাকে চ্যাংদোলা করে বাইরে ফেলতে হচ্ছে। এমনি কথা বললে, গলা ধাক্কা দিলেও ওঁরা বাইরে যাচ্ছেন না। এভাবে রাজনীতিতে টিকে থাকা যায় না।”  



Source link

Leave A Reply

Your email address will not be published.