Voice of Eastern India

অন্নপূর্ণা ভাণ্ডারে কী কী তথ্য চাওয়া হচ্ছে ? কেমন হল ফর্ম ? দেখে নিন…


কলকাতা : নবান্ন থেকে আজই অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পয়লা জুন থেকে ৯০ দিন এই প্রক্রিয়াটা অনলাইন এবং অফলাইনে উভয়ভাবেই চলবে বলেও জানিয়েছেন তিনি। তারপর থেকে রাজ্যজুড়ে মহিলাদের মধ্যে উৎসাহ তুঙ্গে। কেমন হল ফর্ম ? কী কী তথ্য দিতে হচ্ছে, তা নিয়ে আগ্রহ রয়েছে ‘অন্নপূর্ণাদের’ মধ্যে। সামনে এল সেই ফর্ম। কেমন হয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম ? https://socialsecurity.wb.gov.in/login- এই ওয়েবসাইটে গেলেই যে পেজ খুলছে তাতে বাংলা ও ইংরাজি উভয় ভাষাতেই ফর্ম ডাউনলোড করার অপশন পাওয়া যাচ্ছে। সেই ফর্ম অনুযায়ী, আবেদনকারীর পারিবারিক পরিচয়/পরিবারের প্রধানের নাম থেকে শুরু করে বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে।

আর কী কী রয়েছে ?

১২ পাতার ফর্মে পরিবারের প্রধান সংক্রান্ত তথ্য, পরিবারের কতজন সদস্য…এরকম বিভিন্ন তথ্য জানতে চাওয়া হয়েছে। পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টের (নগদ অর্থ স্থানান্তরের জন্য) তথ্য জানাতে বলা হয়েছে।

এপিক সংক্রান্ত ডিটেলস চাওয়া হয়েছে, ভোটার তালিকার অংশ নম্বর-সহ। এছাড়া রেশন কার্ড সংক্রান্ত তথ্য,যেমন- ডিজিটাল রেশন কার্ড আছে কি না, পরিবার রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না…এরকম বিভিন্ন তথ্য। সম্পদ কী রয়েছে তা জানাতে বলা হয়েছে। তারমধ্যে রয়েছে- বাড়ির ধরন, পারিবারিক জমির মালিকানার মতো বিষয়। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত জানাতে হবে।

যানবাহন সংক্রান্ত তথ্য জানাতে বলা হয়েছে। উল্লেখ করতে হবে, আবেদনকারীর নিজের বা পরিবারের কোনও সদস্যের অ-বাণিজ্যিক মোটরচালিত চারচাকার গাড়ি আছে কি না। পরিবারভিত্তিক সদস্যদের স্বাস্থ্যবিমার তথ্য দিতে হবে। আয়/পেশার সম্বন্ধে বিভিন্ন বিষয় উল্লেখ করতে হবে।

পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, কোনও সদস্য কি কোনও সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন/বর্তমান ধারক ? কোনও সদস্য কি সরকারি পেনশনভোগী ? পরিবারের মোট বার্ষিক আয়, কোনও সদস্য কি জিএসটি-র অধীনে নিবন্ধিত আছেন-এর মতো বিষয় জানতে চাওয়া হয়েছে।

যদি এসআইআর ২০২৬-এ নাম বাদ পড়ে থাকে, তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কি না, CAA আবেদনের বর্তমান অবস্থা, যদি থাকে…তা জানাতে হবে। এছাড়া আরও কিছু তথ্য জানতে চাওয়া হয়েছে যা উপরে উল্লেখিত ওয়েবসাইটে ঢুকে ফর্ম ডাউনলোড করে দেখা যাবে।



Source link

Leave A Reply

Your email address will not be published.