Voice of Eastern India

CM Suvendu Adhikari: ‘কোনও মহিলার উপর কিছু ঘটলে…’, নারী নির্যাতন দমনে পুলিশকে ফ্রি-হ্যান্ড মুখ্যমন্ত্রীর


কলকাতা : নারী নির্যাতনের ক্ষেত্রে পুলিশকে ফ্রি-হ্যান্ড দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ২২ জুলাই বিধানসভায় তিনি বলেন, কোনও মহিলা, কন্যার ওপরে কিছু ঘটলে, কারও নির্দেশের জন্য অপেক্ষা করবেন না। তৃণমূল আমলে হওয়া নারী নির্যাতন ও দুর্নীতির প্রসঙ্গ তুলেও এদিন চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। নারী নির্যাতনের ক্ষেত্রে রাজ্য সরকারের জিরো টলারেন্স। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে পুলিশকে ফ্রি হ্য়ান্ড দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘কোনও মহিলা কন্যার ওপরে কিছু ঘটলে, কারও নির্দেশের জন্য অপেক্ষা করবেন না। যা করতে চান করে দেবেন। আপনাকে ঢাল হিসেবে প্রোটেক্ট করবে রাজ্যের মুখ্যমন্ত্রী।’ 

তৃণমূল আমলে ঘটা নারী নির্যাতনের একাধিক ঘটনার উল্লেখ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁচাছোলা ভাষায় আক্রমণও শানিয়েছেন বর্তমান মুখ্য়মন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেছেন, ‘অপরাজিতা বিলের সময় মনে আছে আমার বক্তৃতা। উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) এখানে বসেছিলেন। আমি ওখানে বসেছিলাম। কামদুনি ছোট্ট ঘটনা। বাসারাত, শরীর থাকলে যেমন সর্দিকাশি জ্বরজারি হয়, একটু আধটু রেপ তো হয়। কাকদ্বীপের ঘটনা, ফুল রেপে ২০ হাজার, হাফ রেপে ১০ হাজার। হাসখালির ঘটনা, মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। ময়নাগুড়ির ঘটনা, লাভ অ্যাফেয়ার্স। আর জি কর, ওর বাবা-মা চাইলে তো ১০ লাখ দিতেই পারি। এই তো ছিল নারী নিরাপত্তা। ঘটনা ঘটলে তাকে কীভাবে মোকাবিলা করতে হয়, বারুইপুরের একরত্তি ছোট্ট মেয়ে, প্রমাণ করে দিয়েছে এই সরকার।’ 

‘২ ঘণ্টার মধ্যে তুই এই জনসভায় এসে বল…’, মদনের তোপ অভিষেককে, আর কী বললেন কামারহাটির বিধায়ক 

মুখ্যমন্ত্রী বিধানসভায় আরও বলেছেন, ‘২৫ তারিখে ক্যাগের রিপোর্ট পেশ হবে। পরবর্তী সেশনে রিপোর্ট নিয়ে আলোচনা এবং তার যে সুপারিশ রয়েছে, তার ওপরে সিদ্ধান্ত করব। যেখানে যেখানে দুর্নীতির প্রামাণ্য ক্যাগ ধরবে, আমরা রাজ্যপালের কাছে সুপারিশ করব, তিনি মুখ্যমন্ত্রী হোন, মন্ত্রী হোন যতবড় নেতাই হোন, FIR-এর জন্য সুপারিশ করব।’ শেষ অবধি কী উঠে আসে, সরকার কী করে, কী ব্য়বস্থা নেয়, সেদিকেই নজর রাজ্য়বাসীর। পুর নিয়োগ দুর্নীতি মামলায়, বুধবার ইডির দফতরে হাজিরা দিয়েছেন মদন মিত্রের ছোট ছেলে। আর সেই দিনই দুর্নীতি, নারী নির্যাতন থেকে পুলিশি ব্যবস্থা, একের পর এক ইস্যুতে বিধানসভায় দাঁড়িয়ে বিগত তৃণমূল সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহিলাদের ওপর সংগঠিত অপরাধের ক্ষেত্রে, পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফ্রি-হ্যান্ড দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। 



Source link

Leave A Reply

Your email address will not be published.