Bengali News Live: বদলি করা হল ইনস্পেক্টর গৌতম দাসকে, কালীঘাট থানার দায়িত্বে থাকাকলীন স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট করেছিলেন, তৈরি হয়েছিল বিতর্ক
কলকাতা পুলিশের সাউথ ডিভিশনে কর্মরত ইনস্পেক্টর গৌতম দাসকে বদলি করল রাজ্য় সরকার। এবার থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নবান্নে মুখ্য়মন্ত্রীর অফিসে নির্দিষ্ট দায়িত্ব সামলাবেন তিনি। এর আগে কালীঘাট থানার OC পদে থাকাকালীন তাঁর ছবি ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়। যেখানে দেখা যায়, নিজের চেয়ারে ইউনিফর্ম পরে, হাতে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে পোজ দিচ্ছেন গৌতম দাস। এই নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে অভিযোগ জানিয়েছিলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। বিতর্ক তৈরি হতেই,কালীঘাট থানার ওসি পদ থেকে গৌতম দাসকে সাসপেন্ড করে লালবাজার।
