Voice of Eastern India

21st July Report: ২১-র ফাইল খুললেন মুখ্য়মন্ত্রী ,তদন্ত-রিপোর্ট প্রকাশ্য়ে আসার পর শুরু রাজনৈতিক তরজা


ABP Ananda LIVE: ২০১১ সালে ক্ষমতায় এসেই, ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের ঘটনা নিয়ে, তদন্ত করতে কমিশন গঠন করেছিল মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এতদিন পর ক্ষমতায় এসে, সেই কমিশনের রিপোর্ট বিধানসভায় পেশ করলেন মুখ্য়মন্ত্রী শুভেনদু অধিকারী। যা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। কিনতু, যে ইস্য়ুকে সামনে রেখে মমতা বন্দ্য়োপাধ্য়ায় একের পর এক ভোটে লড়েছেন, তিনি সেই রিপোর্ট প্রকাশ্য়ে আনেননি কেন? এনিয়ে কটাক্ষ করে, আজ মুখ্য়মন্ত্রী বলেন, “যারা আপনাদেরকে ব্য়বহার করে MP হল, MLA হল, মন্ত্রী হল, মুখ্য়মন্ত্রী হল, চাটার্ড ফ্লাইটে চড়ল, হেলিকপ্টারে আকাশে থাকল, বাড়ি-গাড়ি-সম্পত্তি করল, দুবাই গেল, সিঙ্গাপুর গেল, আমেরিকার হপকিন্সে চিকিৎসা করাল, তাদের থেকে আপনারা দূরে থাকবেন।” ‘ঋতব্রত-তৃণমূল’-এর সদস্য় মদন মিত্রও প্রশ্ন তুলেছেন, “কেন চ্য়াটার্জি কমিশনের রিপোর্ট বেরোয়নি? শ্বেতপত্র বার করুন।” পাল্টা কুণাল ঘোষের বক্তব্য়, “জ্য়োতি বসুর সরকার ছিল তখন। এখন যাঁরা সরকারে এসেছেন,  তাঁরা তাঁদের… পর্যবেক্ষণের কথা বলতে পারেন। সেটাও একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়েই হয়েছে।”



Source link

Leave A Reply

Your email address will not be published.