Voice of Eastern India

TMC Leader Arrested: গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, তাঁর গোপন ডেরায় কাঁড়ি কাঁড়ি নোটের হদিশ পেতেই অ্যাকশন পুলিশের


সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বাদুড়িয়ায় তৃণমূলের পুরপ্রধানের গোপন ডেরায় তল্লাশি চালাল পুলিশ। বান্ডিল বান্ডিল নোট উদ্ধার করা হয়েছে। যার মোট অঙ্কের পরিমাণ ৮০ লক্ষ টাকা ! গোপন আস্তানা থেকে গ্রেফতার করা হয়েছে  পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভটাচার্যকে। তবে শুধু বান্ডিল বান্ডিল নোটই নয়, এর পাশাপাশি তৃণমূল নেতার পার্টি অফিস, বাগান বাড়ি থেকে, তৃণমূল নেতার আস্তানা থেকে হাজার হাজার সরকারি ত্রিপলেরও হদিশ মিলেছে। কীভাবে নেতার ডেরায় নগদে ৮০ লক্ষ? খোঁজ নিচ্ছে ED, খবর সূত্রের। 

আরও পড়ুন, শিলিগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিকের বৈঠকে ১১ তৃণমূল বিধায়ক !

দিকে দিকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরপাকড় চলছে। অন্যদিকে, রাজ্য জুড়ে নানা জায়গায় গ্রেফতার হচ্ছেন তৃণমূল নেতারা।  কোথাও সরকারি ত্রাণ চুরি, কোথাও পঞ্চায়েতের বিরোধী সদস্যদের মারধরের অভিযোগ। কোথাও আবার অস্ত্র-সহ গ্রেফতার করা হল তৃণমূল নেতাকে। উত্তর ২৪ পরগনা থেকে কোচবিহার – দিকে দিকে চলছে ধরপাকড়। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাঁর পার্টি অফিস ও বাগান বাড়ি থেকে ৪ হাজার সরকারি ত্রিপল উদ্ধার করা হয়। রাতে ফের তাঁরই অন্য একটি ডেরায় হানা দিয়ে পুলিশ ৮০ লক্ষ টাকা উদ্ধার করে।

গোছা গোছা টাকা, রাশি রাশি টাকা, সঙ্গে উদ্ধার করা হয় ত্রিপল। অন্যদিকে, দেগঙ্গার বেড়াচাঁপা এক নম্বর পঞ্চায়েতের বিজেপির সদস্য পুতুল দাসের অভিযোগের ভিত্তিতে। তৃণমূলের পঞ্চায়েত সদস্য আখতারুল মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রাম পঞ্চায়েতে সাধারণ সভা ডাকার নামে বিরোধী পঞ্চায়েত সদস্যদের মারধর করার অভিযোগ উঠেছিল তৃণমূলের এই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। বিজেপির আক্রান্ত পঞ্চায়েত সদস্য পুতুল দাস বলেন, আমাকে আখতারুল মেরেছে। আখতারুল টিএমসি-র মেম্বার। আমি একটা সামান্য প্রতিবাদ করেছি তাই। ব্ল্যাঙ্ক রেজোলিউশন খাতায় আমাকে সই করিয়ে নিচ্ছিল। 

 বেড়াচাঁপা তৃণমূলের উপপ্রধান  ফারুক আহমেদ বলেন, এটা পূর্বপরিকল্পিত। এরা চক্রান্ত করে মিটিংটা হওয়ার আগে অনেক লোকজন জড়ো করেছিল। ক্ষমতা সরতেই, খসে পড়েছে আস্ফালনের পলেস্তরা। কোথাও গ্রেফতার হচ্ছেন খোদ পুরসভার চেয়ারম্য়ান, কোথাও হুমকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তৃণমূলের বিধায়ক, কোথাও আবার একদা তৃণমূলের ডনকে রাস্তায় হাতে হাতকড়া, কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরাচ্ছে পুলিশ।অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে সরকারি ত্রাণ সামগ্রী।  



Source link

Leave A Reply

Your email address will not be published.