Voice of Eastern India

Trinamool: আরও ভাঙছে ‘কালীঘাট তৃণমূল’, মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও, খবর সূত্রের


কলকাতা: ‘কালীঘাট তৃণমূলে’ আরও ভাঙনের শঙ্কা। রাজারহাট-নিউটাউনের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে এবার ‘ঋতব্রত শিবির’-এ যোগ দিতে চলেছেন তিনি। আরও জানা গিয়েছে, হয়তো ১৭ জুলাই ‘ঋতব্রত তৃণমূলে’ যোগ দেবেন তিনি।

আরও পড়ুন: ক্লাস টুয়ের শিশুকে কলমা পড়ে আসার হোমওয়ার্ক হায়দরাবাদের স্কুলে, সামনে আসতেই বিতর্ক, বিক্ষোভ; আসরে পুলিশ

সদ্য তালিকা দেখলে দেখা যাবে মদন মিত্র, কোয়েল মল্লিক, মণীশ গুপ্ত সদ্য ছেড়েছেন কালীঘাট। আর তারপরই জল্পনা ছড়িয়েছে রাজারহাট-নিউটাউনের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়কে নিয়ে। জানা গিয়েছে, আগামিকাল অর্থাৎ ১৭ জুলাই দুপুরে ঋতব্রত শিবিরে যোগ দিতে চলেছেন তিনি। আরও নির্দিষ্ট ভাবে বললে আগামিকাল দুপুর ১ টার ডিকে তাপস চট্টোপাধ্যায় আসবেন বিধানসভায়। তারপর সেখানে এসে তিনি যোগ দেবেন ‘ঋতব্রত তৃণমূল’ -এ।

সূত্রের আরও খবর, ঋতব্রত শিবিরে যোগ দিয়েই তিনি তাঁর জেলার সাংগঠনিক পদ পেতে চলেছেন। এই তাপস চট্টোপাধ্যায় এবারএর নির্বাচনে রাজারহাট-নিউটাউন বিধানসভা থেকে বিজেপি প্রার্থী পীযূষ কানোড়িয়ার কাছে খুবই অল্প ভোট হেরেছেন। তারপর থেকেই খুব বেশি প্রকাশ্যে বা খবরে ছিলেন না তিনি।

আরও পড়ুন: ‘যাঁরা যাচ্ছেন, তাঁরা কিন্তু আমাদের সঙ্গে গোপনে যোগাযোগও রাখছেন’, কাদের দিকে ইঙ্গিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

উল্লেখ্য, আজ মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ থেকে বললেন, যাঁদের যাঁদের বিজেপিতে যাওয়ার আছে তাঁরা যেন ২১ জুলাইয়ের আগেই সে সব সিদ্ধান্ত নিয়ে নেন। তৃণমূল সুপ্রিমো বলেন, “যাঁদের যাঁদের যাওয়ার আছে আরও, বিজেপির চাপে, পুলিশের চাপে, মাথানত করার চাপে, কোর্টের চাপে, মানে কেসের চাপে, ইডির চাপে, সিবিআইয়ের চাপে; তাঁদের অনুরোধ করে বলব, প্লিজ, ২১ জুলাইয়ের আগে যাঁর যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে নিন। যাঁরা যাঁরা বাঁচতে চান জীবনে, লোটা কম্বল নিয়ে তাঁরা দয়া করে যেখানে ইচ্ছা যান। বিজেপির কথা শুনে। দয়া করে, আমরা যে দলটি তৈরি করেছি, তাকে কলঙ্ক লিপ্ত করবেন না।”

একই সঙ্গে এদিন এমন কিছু ইঙ্গিত দেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, যার ফলে রীতিমত নড়েচড়ে বলেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যাঁরা আজও যাচ্ছেন, তাঁরা কিন্তু আজও আমাদের সঙ্গে গোপনে গোপনে যোগাযোগও রাখছেন। পরিবার বাঁচান, পরিবারকে তো বাঁচানোর দরকার। কারণ, আপনাদের পরিবার, সম্পত্তি, লাগেজ, ব্যাগেজ; এই জন্যই তো বিজেপির প্যাকেজ।”



Source link

Leave A Reply

Your email address will not be published.