Voice of Eastern India

ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন


পূর্ব বর্ধমান: চলন্ত ট্রেনে আগুন আতঙ্ক। ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে ইঞ্জিনের পিছনের কামরার নীচে হঠাৎ দেখা যায় আগুন। বের হতে দেখা যায় ধোঁয়া। তৎক্ষণাৎ ট্রেনটি দাঁড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের খানা জনশন ও তালিত স্টেশনের মাঝে। এই ঘটনায় মুখ খুলেছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকও। কী ঘটনা ঘটেছিল, তা জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: আরও ভাঙছে ‘কালীঘাট তৃণমূল’, মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও, খবর সূত্রের

পূর্ব রেলের CPRO জানান, “ইঞ্জিনের আগের কামরার ব্রেক বাইন্ডিংয়ে সমস্যা হয়েছিল। রাত পৌনে ৮টা নাগাদ ট্রেনে সমস্যা ধরা পড়ে। সমস্যা মিটিয়ে রাত ৮.২০-তে গন্তব্যে রওনা দেয় ট্রেন।” ট্রেন দাঁড় করিয়ে সেই আগুন নেভানো হয়। তারপর হাওড়ার দিকে রওনা হয় ট্রেনটি।

এই ভয়াবহ ঘটনার কথা নিজের মুখে বললেন এক যাত্রী। তিনি প্রথমে ভেবেছিলেন কোনও কারখানার ধোঁয়া ঢুকছে। কিন্তু পরে দেখেন যে অন্য ব্যাপার। তাঁর কথায়, “প্রথমে প্রচণ্ড ধোঁয়া, তারপর আমরা কেউ কেউ বলছিলাম যে দুর্গাপুর ক্রস করছে, তাহলে কারখানার ধোঁয়া ঢুকছে হয়তো। কিন্তু বিষয়টা তা নয়। পরে দেখা গেল যে কিছু পুড়ে যাওয়ার একটা গন্ধ। একই সঙ্গে জানলা আর দরজা দিয়ে উঁকি মেরে দেখা গেল কামরার নীচে থেকে আগুনের ফুলকি বেরিয়ে আসছে।”

আরও পড়ুন: ক্লাস টুয়ের শিশুকে কলমা পড়ে আসার হোমওয়ার্ক হায়দরাবাদের স্কুলে, সামনে আসতেই বিতর্ক, বিক্ষোভ; আসরে পুলিশ

আর একজন বললেন তিনি খবর দিয়েছিলেন একজন রয়েল কর্মচারীকে। তাঁর কথায়, “ফার্স্ট আমি দেখলাম। তারপর জেনারেটর রুমে একজন ছিলেন, রেলের কর্মী। ওঁকে জানলাম। উনি দেখলেন, তারপর দাঁড়ালো ট্রেনটি। আগুন ধরেছে, ফলে দাঁড়ানোর পর ফায়ার এক্সটিংগুইসার নিয়ে যাওয়া হল। তারপর ওই আগুন নেভানো হল। পুরো ধোঁয়ায় ভর্তি হয়ে গিয়েছিল। সঙ্গে আগুনও ধরেছিল।”



Source link

Leave A Reply

Your email address will not be published.