West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
বাংলাদেশ সীমান্তের কাছ থেকে বারুইপুরে নাবালিকা গণধর্ষণ-খুনে অভিযুক্তদের গ্রেফতার, জানালেন মুখ্যমন্ত্রী।
বারুইপুরকাণ্ডের পর দ্বিতীয় বার এলাকায় গিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।
ভোটে যারা হেরেছে , তাদের গণপিটুনিতে উস্কানি আছে, দাবি মুখ্যমন্ত্রীর।
৪ দিনের মধ্যে ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী। কথা নির্যাতিতার পরিবারের সঙ্গে।
বারুইপুরে গণপিটুনিতে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারকে ২৫ লক্ষের আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর। মৃত ইন্দ্রজিৎ-এর দাদাকে দিলেন সিভিক ভলান্টিয়ারের নিয়োগপত্র।
দুই পরিবারের সঙ্গে কথা বলার পর সূর্যপুরে গিয়ে স্থায়ী পুলিশ ফাঁড়ির উদ্বোধন মুখ্যমন্ত্রীর। SP অফিসে প্রশাসন-পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর।
বারুইপুরে গণপিটুনিকাণ্ডে পুলিশের হাতে পাকড়াও আরও ৩। মোট গ্রেফতারি বেড়ে ৫। সব মিলিয়ে ভাঙচুর-হামলাকাণ্ডে গ্রেফতারি বেড়ে ৩৮।
কাটোয়ায় কাটমানির বিনিময়ে পুরুষদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, দাবি বিজেপির। গ্রেফতার পঞ্চায়েত প্রধান। ফেরার বিডিও অফিসের চুক্তিভিত্তিক কর্মী।
ফলতায় কাটমানির সাড়ে ৮ লক্ষ টাকা ফেরত জাহাঙ্গীর অনুগামীর। স্ত্রী ও আত্মীয়দের মাধ্যমে টাকা ফেরাত পলাতক তৃণমূল নেতার। কোচবিহারেও কাটমানির পৌনে ২ লক্ষ টাকা ফেরত।
মেদিনীপুর মেডিক্যাল কলেজে রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন। ওয়ার্ডের দায়িত্বে থাকা সিস্টার, নার্সিংস্টাফ-সহ ৫ জনকে শো কজ। তদন্ত কমিটি গড়ে পাঠানো হল রিপোর্ট।
আয়ুষ্মানের সুবিধা না পেলে এবার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা। রেজিনগরের সভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর।
সমুদ্রে বাড়ল ভারতের শক্তি। বিশাখাপত্তনম থেকে INS মহেন্দ্রগিরিকে জলে ভাসালেন প্রতিরক্ষা মন্ত্রী। আধুনিকতম অস্ত্র, মিসাইল, অ্যান্টি সাবমেরিন প্রযুক্তিতে ভরপুর স্টেলথ ফ্রিগেট।
অশান্ত পশ্চিম এশিয়া, বাড়ছে তেল-উদ্বেগ। আজই হরমুজ না খুললে ভয়ঙ্কর পরিণাম।আমার উপর হামলার চেষ্টা হলেই ১ হাজার মিসাইল তাক করা, হুঁশিয়ারি ট্রাম্পের।
২-১ গোলে বেলজিয়াম বধ স্পেনের। ৮৮ মিনিটে সুপার সাব মিকেল মেরিনোর গোলে স্বপ্নভঙ্গ লুকাকুদের। ১৬ বছর পর শেষ চারে স্পেন। পরের প্রতিপক্ষ ফ্রান্স।
পর্তুগাল ম্যাচে সুপার সাব হিসেবে নেমে দেখিয়েছিলেন ম্যাজিক। বেলজিয়াম ম্যাচেও পরিবর্ত হিসেবে নেমে ম্যাজিক মিকেল মেরিনোর। স্পেনকে তুললেন সেমি ফাইনালে।
