কলকাতা: আগামী ৬ জুলাই জন্মবার্ষিকী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। আর তাঁর জন্মবার্ষিকীর আগেই ভাঙচুর চালানো হল তাঁর সুকিয়া স্ট্রিটের মূর্তির বেদিতে। অভিযোগ উঠছে এই সব কিছুর পিছনে রয়েছে তৃণমূল।
আরও পড়ুন: তৃণমূল শ্রমিক নেতার কথায় চাকরি দেওয়ার নামে টাকা তুলেছিলেন, চাকরি না হওয়ায় আত্মঘাতী হলদিয়ার যুবক
ভারতীয় জনতা যুব মোর্চার উদ্য়োগে সুকিয়া স্ট্রিটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও গোপাল মুখোপাধ্য়ায়ের ২টি মূর্তি বসানো হয়েছিল। কথা ছিল আগামিকাল অর্থাৎ ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তা উদ্বোধন করা হবে। কিন্তু অভিযোগ তাঁর আগেই গতকাল গভীর রাতে মূর্তি ২টির বেদিতে ভাঙচুর চালানো হয়। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় মূর্তির ফলকও। যদিও মূর্তি ২টি অক্ষত অবস্থায় রয়েছে।
Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)
