Voice of Eastern India

কলকাতা বইমেলা নিয়ে বড় সিদ্ধান্ত ? তাৎপর্যপূর্ণ মন্তব্য শমীক ভট্টাচার্যর, “..ক্ষোভ থাকবে”


কলকাতা: কলকাতা: রাজ্যে পালাবদলের পরে একাধিক ক্ষেত্রে পুরনো কমিটিগুলি ভেঙে দিয়েছে সরকার। তবে কি এবার কলকাতা বইমেলাতেও বদল আসতে চলেছে ? চলছিল গুঞ্জন। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন  বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।  মহাজাতি সদনে এক অনুষ্ঠানে  শমীক ভট্টাচার্য জানিয়েছেন, বইমেলা একটা আবেগ। জায়গা না পাওয়া কিছু ক্ষোভ থাকবে।বিচ্যুতিও থাকবে। এতদিন যে সরকার চলেছে, সেটা দলের , পশ্চিমবঙ্গের নয়। সাহিত্যজগতে অস্পৃশ্যতা কাজ করেছে, যার দলে থাকুন, কাউকে ভিন্ন দলে রাঙিয়ে দেবেন, এটা ঠিক নয়। 

আরও পড়ুন, মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় প্রায় ২ মাস ১৬৩ ধারা জারি করল কলকাতা পুলিশ, কী কী বিষয়ে নিষেধাজ্ঞা জারি ?

শমীক ভট্টাচার্যের কথায়, ‘কলকাতা বইমেলা নিঃসন্দেহে ভারতবর্ষের মানুষের একটা নির্দিষ্ট আবেগে গিয়ে পৌঁছেছে। একইসঙ্গে এই বইমেলা সংগঠিত করতে গিয়ে, কিছু ক্ষোভ মানুষের মধ্যে থাকে। ভিন্ন প্রকাশকদের মধ্যে থাকে। জায়গা না পাওয়ার জন্য কিছু মানুষ প্রতিবাদ করে। যেকোনও সংগঠন করতে গেলেই সেখানে কিছু সমস্যা থাকবে। বিচ্যুতি থাকবে। আমি কোনও দলের কথা বলতে পারি, সরকারের কথা নয়, কারণ দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে যে সরকারগুলি চলেছে, সেগুলি একটা দলের সরকার ছিল, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে উঠতে পারেনি। …আমাদের দলে এই ধরণের কোনও অ্যাজেন্ডা নেই। এই ধরণের কোনও কর্মসূচি নেই। যারা এর মধ্যে যাবেন, তাঁরা বিপদে পড়বেন। দেখুন অস্পশ্যতার কোনও স্থান নেই। রাজনৈতিক অস্পৃশ্যতা আছে এবং সাহিত্য জগতেও একটা অস্পৃশ্যতা আছে ! ….মতপ্রকাশের অধিকার তো সকলের আছে।’



Source link

Leave A Reply

Your email address will not be published.