Voice of Eastern India

মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় প্রায় ২ মাস ১৬৩ ধারা জারি, সিদ্ধান্ত কলকাতা পুলিশের


ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : ২ জুলাই থেকে ৩০ অগাস্ট পর্যন্ত মধ্য কলকাতার একাংশে ১৬৩ ধারা জারি করা হল। মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় প্রায় ২ মাস ১৬৩ ধারা জারি থাকবে। বিক্ষোভ-অশান্তির আশঙ্কায় এই সিদ্ধান্ত কলকাতা পুলিশের।

বিস্তারিত…

কিছুক্ষণ আগে কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দর তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। সেই নোটিফিকেশনে বলা হচ্ছে, আগামী ২ জুলাই থেকে ৩০ অগাস্ট পর্যন্ত BNS-এর ১৬৩ ধারা অনুযায়ী মধ্য কলকাতার বিস্তীর্ণ জায়গা ; তারমধ্যে বউবাজার, হেয়ার স্ট্রিট, হেড কোয়ার্টার ট্র্যাফিক গার্ড এলাকা এবং কে সি দাস মোড় থেকে ভিক্টোরিয়া হাউস যেখানে ২১ জুলাইয়ের কর্মসূচি হয়, এই সমস্ত জায়গায় BNS-এর ১৬৩ ধারা (যেটা আগে ১৪৪ ছিল) জারি থাকবে। এই নোটিফিকেশনে আরও বলা হয়েছে, কোনও অবৈধ জমায়েত, মিছিল বা বিক্ষোভ-ধর্না এই ধরনের কোনও কিছুর জন্য ওখানে জমায়েত করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। লালবাজারের তরফ থেকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে।

প্রসঙ্গত, কলকাতার পুলিশ কমিশনার জানিয়ে দিয়েছেন, ‘২১ জুলাই ধর্মতলার সভায় অনুমতির প্রশ্নই নেই।’ তিনি বলেছেন, “ওখানে জেনারেল ১৪৪ থাকে। কোনও রকম মিছিল-মিটিংয়ের অনুমতি হয় না। ওই অর্ডারটা এখন আছে। ওখানে কাউকে অনুমতি দেওয়ার এখন প্রশ্ন নেই। কোনও রকম মিটিং-মিছিলের ওখানে অনুমতি নেই।”



Source link

Leave A Reply

Your email address will not be published.