Humayun Kabir: আমাদেরকে যখন কেউ অন্যরকম ট্রিটমেন্ট করতে চায়, আমি তাকে রেয়াত করি না, আর করবও না : হুমায়ুন কবীর
Humayun Kabir: বিজেপিকে বেলাগাম হুঁশিয়ারি, হুমায়ুন কবীরের বিরুদ্ধে দুই থানায় FIR দায়ের। বহরমপুর থানায় AJUP বিধায়কের বিরুদ্ধে FIR হয়েছে। অন্যদিকে, মালদার ইংরেজবাজার থানাতেও হুমায়ুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। হুমায়ুন কবীরের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ উঠেছে। রেজিনগরের সভা থেকে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে হুমায়ুন কবীর বলেন, ‘ভরতপুরে ভোটে হেরেও লাফাচ্ছে বিজেপি। মুখ্যমন্ত্রীকে বলেছি, ভোটে জিতেছেন, ভাল কথা। কিন্তু মুর্শিদাবাদে কম আস্ফালন করতে বলুন। আমি ময়দানে নামলে বিজেপির পতাকা নেওয়ার লোক থাকবে না।’ হুমায়ুনের এই মন্তব্যের জেরেই দুই থানায় তাঁর নামে এফআইআর দায়ের হয়েছে।
দুই থানায় এফআইআর দায়ের হওয়ার পর ফের বিস্ফোরক মন্তব্য করেছেন AJUP বিধায়ক। হুমায়ুন বলেছেন, ‘আবার ঘুরে ১৯০ বছরের ব্রিটিশ আমল চলে আসছে। এটাই দুর্ভাগ্য। ২ কোটি ৯৩ লক্ষ ৬ হাজার ভোট বিজেপিকে দিয়েছে। যারা হেরেছে তারা ২ কোটি ৬০ লক্ষ ৬১ হাজার ভোট পেয়েছে। আমাদের বিরোধীদের ভোট ৩ কোটি ২৬ লক্ষ। এটা মনে রাখতে হবে। বিভাজন হয়েছে। ভোট কাটাকাটি হয়েছে। সরকারে এসেছে। তাদের সুশাসন দিতে হবে। বাংলার সাড়ে ১১ কোটি মানুষকে সুশাসন দিতে হবে। উন্নয়ন করতে হবে। তা না হলে মানুষ আবার এদেরকেও শাসন ক্ষমতা থেকে বিরোধীতে পাঠিয়ে দেবে। এটা হচ্ছে বাংলা কথা। এর মধ্যে কোনও ভেজাল নেই। আর আমরা… আমাদের বিরুদ্ধে যত খুশি কেস হোক। আমরা কোনও অন্যায় কাজ করি না। আমরা মানুষের উপরে কোনও জুলুম করি না। কিন্তু আমাদেরকে যখন কেউ অন্যরকম ট্রিটমেন্ট করতে চায়, আমি তাকে রেয়াত করি না, আর করবও না। আমি যতদিন বেঁচে থাকব, আমার মধ্যে এই গুণ থাকবে।’
হুমায়ুন কবীর বলেছেন, ‘আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মার শুরু করব, যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না।’ প্রকাশ্য মঞ্চ থেকে বিজেপিকে এই ভাষাতেই হুঁশিয়ারি দিয়েছিলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারপার্সন ও বিধায়ক হুমায়ুন কবীর। তিনি আরও বলেন, ‘ভরতপুরে অনামিকা ঘোষ, সে ভোটে হেরেও সেখানে গিয়ে মনে করছে আমিই বিধায়ক। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি, যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভাল কথা। কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলুন। কেস? ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। আমি বলেছি, আমার লিমিট যেদিন ক্রশ হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও SP-ও বুঝব না, ও মুখ্যমন্ত্রীও বুঝব না, আর কে কোথায় থাকল আর কে কোথায় থাকল না, ওসব কিছু বুঝব না।’
Bankura News: রাস্তা দখল করে ক্লাব, এবার তা ভাঙতে প্রশাসনকে নির্দেশ বাঁকুড়ার বিধায়কের
