কোন তৃণমূল ২১ জুলাই শহিদ দিবস পালন করবে তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এর মধ্যেই কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেছেন, ‘২১ জুলাই আমাদের অনুমতি না দিলে আমরা রাস্তায় করব। আমরা সবাই গ্রেফতার হব। কিন্তু, ২১ জুলাই আমরা করব। যদি আমাদের মঞ্চ না বাঁধতে দেয়, তাহলে জিপের ওপরে দাঁড়িয়ে, জিপসি গাড়ির ওপরে দাঁড়িয়ে মাইক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করবেন। কিন্তু, মিটিং হবে। মিটিং হবে, ১০০ শতাংশ হবে।’
আসল তৃণমূল কারা, তা নিয়ে দ্বন্দ্ব কাটার আগেই ২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে শুরু হল ২ তৃণমূলের দড়ি টানাটানি। নিজেদের আসল বলে দাবি করে শহিদ দিবস পালনের জন্য পুলিশকে চিঠি দিল কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল। ভোটে ভরাডুবির পর ভেঙে চুরমার হয়ে গেছে তৃণমূল। বিধানসভায় বিরোধী দলের ওপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণ চলে গেছে। একদিকে ‘ঋতব্রত-তৃণমূল’, তো অন্যদিকে ‘কালীঘাট-তৃণমূল’, কার্যত দুই ভাগ হয়ে গেছে রাজ্যের সদ্যপ্রাক্তন শাসকদল। এই অবস্থায় সামনেই ২১ জুলাই। তৃণমূলের সবচেয়ে বড় রাজনৈতির কর্মসূচি। এবছর সেই কর্মসূচি কে করবে? কোথায় করবে? তা নিয়েই এবার ‘কালীঘাট-তৃণমূল’ ও ‘ঋতব্রত-তৃণমূল’-এর মধ্যে দড়ি টানাটানি শুরু হল। ‘কালীঘাট-তৃণমূল’ সূত্রে খবর, গত কয়েক দশক ধরে যেভাবে পালন করা হচ্ছে, ঠিক সেভাবেই, ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাই ‘শহিদ দিবস’ পালনের অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে চিঠি দেওয়া হয়েছে। অন্যদিকে সূত্রের খবর, নিজেদের আসল তৃণমূল দাবি করে, ২১ জুলাই শহিদ দিবস পালনের জন্য পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে ‘ঋতব্রত-তৃণমূল’।
২০১১ সালে ক্ষমতায় আসার পর, তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশ হয়েছিল ব্রিগেডে। তারপর থেকে দিনটি পালিত হয়েছে ভিক্টোরিয়া হাউসের সামনে। এবার কি তৃণমূলের প্রতীক মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হাত থেকে বেরিয়ে যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা বলছেন তাঁরাই আসল তৃণমূল। অন্যদিকে, কুণাল ঘোষ বলছেন, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মুখটাই প্রতীক। প্রতীক নিয়ে ঋতব্রত-তৃণমূলের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ জানিয়েছে কালীঘাট-তৃণমূল। যদিও তাতে গুরুত্ব দিতে নারাজ ঋতব্রত-তৃণমূল। তৃণমূলের ঘর ভেঙে খানখান। দলের রাশ মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হাতের বাইরে। তৃণমূলেরই সংখ্যাগরিষ্ঠ বিধায়ক, কাউন্সিলররা যে বৈঠকে থাকছেন, সেখানেই থাকছে না তৃণমূলনেত্রীর ছবি। অ্যাকাউন্টেও পড়েছে তালা। আর এবার কি প্রতীকের পালা? তৃণমূলের প্রতীক মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হাত থেকে বেরিয়ে যাওয়া কি স্রেফ সময়ের অপেক্ষা?
TMC News: তোলাবাজির অভিযোগে গ্রেফতার নাদনঘাটের তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল ডিমও
