Voice of Eastern India

Sabyasachi Dutta: উদ্ধার হয়েছে ৬ কেজি সোনা ও ১ কেজির বেশি রুপো, “১৩-১৪ বছর ধরে চাকরি করে বানিয়েছে”, বলছেন টিনা সাহা ভৌমিকের শ্বশুর


কলকাতা: সব্যসাচী দত্ত ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা সাহা ভৌমিকের বাড়ি ও ব্য়াঙ্কের লকার থেকে উদ্ধার হয়েছে মোট ৬ কেজি সোনা। বুধবার বিধাননগর নর্থ থানায় হাজিরা দেন তৃণমূলের নেত্রী টিনা সাহা ভৌমিক। এদিকে, বারাসাত আদালতে খারিজ হয়ে গেল বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তর জামিনের আবেদন। জানা গিয়েছে, বৃহস্পতিবার বারাসাত সিজেএম আদালতে সব্যসাচী দত্তর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে।

আরও পড়ুন: তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে মৃত ৯, আহত ২২; তৃণমূল জমানায় পাস হওয়া সমস্ত বিল্ডিং প্ল্যান স্থগিত, জানিয়েছেন মুখ্যমন্ত্রী

এককথায়, সোনায় সোহাগা। বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেত্রী টিনা সাহা ভৌমিকের বাড়ি ও ব্য়াঙ্কের লকার থেকে উদ্ধার হয়েছে ৬ কেজি সোনা ও দেড় কেজি-র কাছাকাছি রুপো। এরপরই সব্যসাচী দত্তের স্ত্রী ইন্দ্রাণী দত্ত ও বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যানের ঘনিষ্ঠ টিনা সাহা ভৌমিককে ডেকে পাঠায় বিধাননগর উত্তর থানার পুলিশ। দেওয়া হয় ২ দিনের সময়সীমাও।

টিনা সাহা ভৌমিকের শ্বশুর নবকুমার সাহা বলেন,”পুলিশ আসে। সার্চ করে নিয়ে গিয়েছে। সব্যসাচীকে চিনি না। আমাদেরই সোনা। ১৩-১৪ বছর ধরে চাকরি করে বানিয়েছে।”

আরও পড়ুন: নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়, তৃণমূল জমনায় ত্রুটিযুক্ত প্ল্যানে অনুমোদন, বলছেন মুখ্যমন্ত্রী

মঙ্গলবার সন্ধেয় বিধাননগর উত্তর থানায় হাজিরা দিতে আসেন টিনা সাহা ভৌমিক। পুলিশ জানিয়েছে, সোনা উদ্ধার নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় পাঁচ ঘণ্টা পর থানা থেকে বেরোন তিনি। থানা থেকে বেরনোর সময় তিনি বলেন, “আইনের ওপর আস্থা আছে। আইনের ওপর ভরসা আছে। তদন্ত চলছে, দেখতে পাবেন।” 

সব্য়সাচী দত্তর স্ত্রী ইন্দ্রাণী দত্তের খোঁজে মঙ্গলবার তাঁর বাড়িতে যায় পুলিশ। যদিও তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। ধৃত সব্যসাচী দত্তকে বুধবার আদালতে পেশ করা হয়। জামিনের আবেদন করেন তিনি কিন্তু সরকারি আইনজীবী তাঁর সওয়ালে বলেন, সব্যসাচী দত্তকে জামিন দিলে অনেক তথ্যপ্রমাণ নষ্ট হতে পারে। কোনওভাবেই যেন তাঁকে জামিন না দেওয়া হয়, আবেদন করেন তিনি। 

সব্যসাচী দত্তর আইনজীবী সওয়াল করেন, “একজনের থেকে তোলা চাওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে এই মামলা হয়েছে। কোনও আর্থিক তছরুপের সঙ্গে সব্যসাচী দত্ত জড়িত নন। তিনি কোনও সরকারি টাকা নয়ছয় করেননি। তাই ‘প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট’ এক্ষেত্রে প্রযোজ্য হয় না। সব্যসাচী দত্তকে জামিন দেওয়া হোক।” যদিও জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। ৮ ই জুলাই ফের তাঁকে তোলা হবে আদালতে। বৃহস্পতিবার বারাসাত সিজেএম আদালতে সব্যসাচী দত্তর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে।



Source link

Leave A Reply

Your email address will not be published.