Voice of Eastern India

Taratala Incident : তারাতলায় কীভাবে ঘটল এতবড় গোডাউন-দুর্ঘটনা? গাফিলতির দায় কার ?


ABP Ananda LIVE : তারাতলায় কীভাবে ঘটল এতবড় গোডাউন-দুর্ঘটনা? দায়ী কার গাফিলতি? কেন ছিল না কোনও নজরদারি? এখন জোরাল হচ্ছে এই প্রশ্নগুলো। তার উত্তর খুঁজতে দুই বিশেষজ্ঞকে নিয়ে আমরা পৌঁছেছিলাম ঘটনাস্থলে। পুরসভার তালিকাভুক্ত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অংশুমান সরকার ও শিবপুর IIEST-র প্রাক্তন রেজিস্ট্রার বিমান বন্দ্য়োপাধ্য়ায়। যাঁরা পরিষ্কার বলছেন, নকশা ও নির্মাণ ২টোতেই গলদ থাকতে পারে। তাঁদের মতে, সামান্য ঝড় বৃষ্টি সহ্য করতে পারেনি। মানে ভবিষ্যতে আরও খারাপ অবস্থা হতে পারত। 

আরও খবর…

Taratala Building Collapsed: তারাতলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ গোডাউন, মৃত্যু হল ৫ নির্মাণকর্মীর, আহত আরও অনেকে

তারাতলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ গোডাউন। মৃত্যু হল ৫ নির্মাণকর্মীর। আহত আরও অনেকে। রাত অবধি চলে উদ্ধারকাজ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গেছে, ত্রুটিযুক্ত প্ল্য়ানেই অনুমোদন দেওয়া হয়েছিল। বিপর্যয়ের ঘটনায় সুপারভাইজার, লেবার সাপ্লায়ার-সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। 



Source link

Leave A Reply

Your email address will not be published.