সন্দীপ সরকার, তারাতলা, কলকাতা : তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে মৃত ৫, আহত ২০ জন। তারাতলায় বিপর্যয়, গ্রেফতার ৩ জন। গ্রেফতার সুপারভাইজার সৈয়দ মহম্মদ গুলজার, গ্রেফতার লেবার সাপ্লায়ার মহম্মদ আতাউল ও সুভাষ চৌধুরী। মূল অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে, তাঁদেরও গ্রেফতার করা হবে, পুলিশ সূত্রে খবর।
প্রাথমিক পর্যায়ে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এফআইআর দায়ের হওয়ার পরই তদন্তে তৎপর পুলিশ। যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে, তাঁরাই এই গোডাউন নির্মাণের দৈনন্দিন কাজকর্ম দেখভাল করতেন। তবে তদন্তপকারী আধিকারিকরা মনে করছেন, এখানেই শেষ নয়। গোটা ঘটনায় অনেক বড় মাথা যুক্ত থাকার সন্দেহ করা হচ্ছে। এই মাথাদের খোঁজ ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। তারাতলার দুর্ঘটনার প্রায় ১০ ঘণ্টা হতে চলেছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। অন্যদিকে, পুলিশ সূত্রে খবর, এই গোডাউন নির্মাণের কাজ যে সংস্থাকে দেওয়া হয়েছিল বা যাঁদের কাজ দেওয়া হয়েছিল তাঁদের মধ্যে যাঁরা এই নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন তাঁদের পরবর্তীতে গ্রেফতার করা হতে পারে তদন্তের স্বার্থে। যিনি লিজ নিয়েছেন, যিনি নির্মাণ করছিলেন তাঁরা ছাড়াও এই গোটা কর্মকাণ্ডে আরও অনেক বড় মাথা যুক্ত থাকতে পারে বলে অনুমান তদন্তকারীদের। ত্রুটিপূর্ণ ফাইল কোন অফিসাররা সই করলেন? কীভাবে এই প্ল্যান অনুমোদন পেল? সবই খতিয়ে দেখা হবে। অনেক প্রভাবশালীও এর সঙ্গে যুক্ত থাকতে পারেন বলে অনুমান তদন্তকারীদের। প্রাথমিকভাবে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত এগোলে বাকি জড়িতদের নাম প্রকাশ্যে আসবে বলে অনুমান তদন্তকারী আধিকারিকদের।
অন্যদিকে, ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে একাধিক উদ্ধারকারী দল। সময় যত এগোবে, ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা ব্যক্তিদের বেঁচে থাকার সম্ভাবনা কমতে থাকবে। তাই জোরকদমে দ্রুত আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য কাজ করছে পুলিশ, দমকল, সেনা, এনডিআরএফ এবং এসডিআরএফ।
তারাতলায় ‘তাসের ঘর’! নির্মীয়মাণ গোডাউন ভেঙে মৃত ৫ জন। নির্মীয়মাণ গোডাউন ভেঙে মৃত ৫, আহত ২০ জন। ধ্বংসস্তূপে আটকে অনেকে, টানা চলছে উদ্ধার কাজ। আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে জল-অক্সিজেন। উদ্ধার ২০জনের মধ্যে বেশ কয়েক জনের আঘাত গুরুতর। SSKM-এ আহতদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী। ব্রেসব্রিজে ট্রান্সপোর্ট ডিপোর কাছে ভয়াবহ দুর্ঘটনা। আটকে পড়া শ্রমিকদের নামল পুলিশ-সেনা-দমকল। ঘটনাস্থলে গেলেন মুখ্যমন্ত্রী, উদ্ধারে তদারকি। ব্রেসব্রিজে ট্রান্সপোর্ট ডিপোর কাছে ভয়াবহ দুর্ঘটনা। ঢালাইয়ের কাজ চলার সময় ভেঙে পড়ে বিশাল লোহার বিম। তারাতলায় বন্দরের জমিতে বেহরা ব্রাদার্স-এর নির্মীয়মাণ গোডাউনে বিপর্যয়। তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে মৃত ৫, মালিকপক্ষের বিরুদ্ধে FIR দায়ের। প্ল্যানে কাদের অনুমোদন? লালবাজারের হাতে পুর-আধিকারিকদের তালিকা।
কমিশনে গেলেন ঋতব্রত, বলে দিলেন, “আমরাই আসল তৃণমূল”
