এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর

১। তোলাবাজির অভিযোগে শ্রীঘরে পরপর তৃণমূল নেতা। সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে চড়াতে আসছে আইন। কাউকেই ছাড় নয়, ফের বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

২। সন্ত্রাস থেকে দুর্নীতি, তোষণ-বিধানসভা থেকে মমতাকে তীব্র আক্রমণে মুখ্যমন্ত্রী।

৩। সরকারি টাকা ক্যামাক স্ট্রিট হয়ে দুবাইয়ে। দুর্নীতি নিয়ে অভিষেককে তীব্র আক্রমণে মুখ্যমন্ত্রী।

৪। DJ-মামলায় এবার কণ্ঠস্বরের পরীক্ষা দিতে হবে অভিষেককে। ভোট প্রচারে উস্কানি-ভাষণ, ভয়েস টেস্টে CID-র আবেদন। ৩০ জুন যেতে হবে বিধাননগর কোর্টে।

৫। জেলা পরিষদের তৃণমূল সদস্যের করিমপুরের বাড়িতে কেজি কেজি সোনা-রূপোর গয়না। কোথা থেকে এল এত সোনা? জানতে টিনা সাহা ভৌমিককে তলব।

৬। একদিনেই সব্যসাচীর ২ ডেরা থেকে ৬ কেজি সোনার হদিশ! ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে ৩ কেজি সোনা, প্রায় দেড় কেজি রূপো। লকারে আরও ৩ কেজি সোনা।

৭। বাড়িতে সাড়ে ৩ কেজি, লকারে আরও ৩ কেজি, নদিয়ায় ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতেও ৩ কেজি! বিধাননগরের সব্যসাচীর কাছে প্রায় ১০কেজি সোনার হদিশ।

৮। পার্থর পরে সব্যসাচী। বান্ধবীর বাড়িতে কেজি কেজি সোনা!

৯। মাটি, ত্রাণ চুরির পর শ্রদ্ধার্ঘ্য প্রকল্পেও দুর্নীতি? অভিষেকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। বার্ধক্য ভাতার নামে ৯১ কোটির উৎস কী? জানতে চায় বিজেপি।

১০। মাতলা নদীর চর বুজিয়ে সাড়ে ৭ একর জমিতে ক্যাফে! ৭দিনের মধ্যে নিজের খরচেই ভাঙতে সওকত-পুত্রকে নোটিস। (বাইট-শুভেন্দু..জাহাঙ্গির-সওকত-শাহজাহানদের বাঁচাতে পারবেন না।

১১। দুর্নীতি বন্ধে পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। যারা বাঁচার চেষ্টা করছেন, ছাড়বেন না, সমর্থন জানিয়ে আর্জি কুণালের। লিখিত দিলে ব্যবস্থা, আশ্বাস মুখ্যমন্ত্রীর।

১২। তোলাবাজির অভিযোগে হালিশহরের পুরপ্রধান গ্রেফতার। পাথর পাচার, শ্রীঘরে সালানপুরের তৃণমূল নেতা। লাভপুরেও পাকড়াও। ডানকুনিতে বিক্ষোভ।

১৩। একুশের ভোট পরবর্তী সন্ত্রাসে কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী খুন। ব্যাঙ্কশাল কোর্ট থেকে বেরোতেই বিক্ষোভের মুখে তৃণমূলের পরেশ পাল।

১৪। সকাল থেকে ৭ ঘণ্টার অপেক্ষা, মুখ্যমন্ত্রীর দেখা না পেয়েই ফিরতে হল বালু-পার্থ ভৌমিককে। জল্পনা উস্কে ঋতব্রতের সঙ্গে সাক্ষাৎ। মুখে এখনও মমতার নাম।

Source link