Voice of Eastern India

Calcutta High Court: ভবানীপুরে ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ মমতার, EVM, VVPAT, সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল হাইকোর্ট


কলকাতা: ভবানীপুরের ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলায় এবার CC ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল আদালত।
EVM, VVPAT ও CC ফুটেজ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের। আদালতের অনুমতি ছাড়া কোনও তথ্য মোছা যাবে না, নির্দেশ হাইকোর্টের। ২ মাস পর হাইকোর্টে মামলার পরবর্তী শুনানি। ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজার ১১৪ ভোটে হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। (Mamata Banerjee Bhowanipore Results)

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুরে মমতার সঙ্গে সরাসরি লড়াই ছিল শুভেন্দু অধিকারীর। ভোটের ফল বেরোলে দেখা যায়, শুভেন্দুর কাছে ১৫ হাজার ১১৪ ভোটে পরাজিত হয়েছেন মমতা। এর পর রাজ্যে পালাবদল ঘটে। রাজ্যের মুখ্য়মন্ত্রী হন শুভেন্দু। ভবানীপুর আসনটিকে রেখে নন্দীগ্রাম ছেড়ে দেওয়ার ঘোষণা করেন তিনি। সেই ভবানীপুরের ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়েই সম্প্রতি আদালতের দ্বারস্থ হন মমতা। ইলেকশন পিটিশন দায়ের করেন। (Mamata Banerjee)

গত ১৬ জুন হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেন মমতা। সশরীরে আদালতে উপস্থিত হন তিনি। সেখানে তাঁর সঙ্গে ছিলেন দোলা সেন, কল্যাণ বন্দ্য়োপাধ্যায়, শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়রা। এর আগে, ২০২১ সালে নন্দীগ্রামে শুভেন্দুর কাছে পরাজয়ের পরও আদালতের দ্বারস্থ হন মমতা। সেই মামলার নিষ্পত্তি হয়নি আজও। সেইমতো ভবানীপুর নিয়েও আদালতে গেলেন তিনি। 

সবিস্তার আসছে



Source link

Leave A Reply

Your email address will not be published.