Voice of Eastern India

Suvendu Adhikari: ‘সোশ্যাল মিডিয়ায় যত সমালোচনা করবেন, কাজের গতি তত বাড়বে’, বাজেট শেষে বার্তা মুখ্যমন্ত্রীর


কলকাতা: রাজ্যে প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হল আজ, সোমবার। আট মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করল সরকার, আর সেখানেই ডিএ থেকে শুরু করে রাজ্যের পরিবহন.. সমস্ত বিষয়েই ঘোষণা করা হয়েছে। আর বিজেপি সরকারের প্রথম বাজেট ঘোষণার পরে, সাংবাদিক সম্মেলন করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর সেখানেই তিনি দিলেন, উল্লেখযোগ্য বার্তা। সেখানে তিনি একদিকে যেমন উল্লেখ করে দিলেন যে, রাজ্যে ১ লক্ষ সরকারি শূন্য পদ পূরণ করা হবে। পাশাপাশি পুলিশে সব মিলিয়ে ২০ হাজার নিয়োগের প্রস্তাব-ও করা হয় এদিন।

সাংবাদিক সম্মেলনে কী বললেন শুভেন্দু অধিকারী?

সাংবাদিক সম্মেলনে এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘বাজেটে যা যা ঘোষণা হয়েছে, বলে শেষ করা যাবে না। স্বপনদাই অনেকগুলো পাতা ছাড়তে ছাড়তে ৯০ মিনিটে থেমেছেন। আমরা ভেবে কথা দিই, আর সেই কথা ভাল করে রাখি। জানিয়ে দিলাম, ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দেখানো পথে বাংলা চলবে। স্বামী বিবেকানন্দের দেখানো পথে বাংলা চলবে। সংস্কৃতি থেকে আমাদের বিচ্যুতি ঘটবে না। ডঃ দিনদয়াল উপাধ্যায়ের মানববাদই আমাদের আসল লক্ষ্য। ৫০ শতাংশ মানুষ অর্থনৈতিক পরিসীমার নিচে থাকে। তাঁদের উন্নতি ঘটাতে হবে। আদিবাসীদের শিক্ষা থেকে শুরু করে অর্থনীতি নিয়ে, একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রাচীন জনজাতিদের বাড়িতে সাপ্তাহিক খাবারের প্যাকেট পৌঁছে দেব, সেটা যাতে ঠিকঠাকভাবে পৌঁছায়, সেটার জন্য বায়োমেট্রিক চালু হবে। জনপ্রিয় আঞ্চলিক ভাষার জন্য সাংস্কৃতিক তহবিল তৈরি করা হয়েছে। পাহাড় হাসছে, তরাই, ডুয়ার্সের কথা রয়েছে। দীঘা, মন্দারমণিকে সাজানোর কথা আছে, সুন্দরবনকে বাঁচানোর কথা রয়েছে। পুরুলিয়া, সুন্দরবনে ২ টো সুপার স্পেশালিটি হাসপাতাল হবে। আরও একাধিক ঘোষণা করা হয়েছে… বলে আর শেষ করা যাবে না। সাহায্য করুন, সহযোগীতা করুন। আর, সোশ্যাল মিডিয়ায় যত সমালোচনা করবেন, কাজের গতি তত বাড়বে।’

মদের দোকান নিয়ে বড় ঘোষণা

মদের দোকান নিয়ে বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। কোনও ধর্মীয় স্থান, হাসপাতাল এবং কোনও শিক্ষা প্রতিষ্ঠানের ১ কিলোমিটারের মধ্যে, খোলা যাবে না কোনও মদের দোকান। এই ৩টি জায়গার ১ কিলোমিটারের মধ্যে কোনও মদের দোকানকে লাইসেন্স দেওয়া হবে না। এখানেই শেষ নয়, অর্থমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে, কলকাতা পুরসভার অন্তর্গত এলাকায় এই লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব ১ কিমি’-এর বদলে কমিয়ে করা হল, ৫০০ মিটার।

আরও পড়ুন: BJP Government Budget: রাজ্যে মদের দোকান নিয়ে বড় ঘোষণা বিজেপি সরকারের! জারি হল কঠোর নিয়ম

 



Source link

Leave A Reply

Your email address will not be published.