ABP Ananda LIVE: ইতিহাসকে হোয়াইট ওয়াশ করে পশ্চিমবঙ্গ দিবসকে ভোলানোর চেষ্টা হয়েছে। দশকের পর দশকের কুশাসনে পিছিয়ে গেছে বাংলা। পশ্চিমবঙ্গ আর থামবে না, ইতিহাস গড়বে, প্রত্যয়ী প্রধানমন্ত্রী।
আরও খবর
তারকেশ্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেখানে তিনি যোগ দিয়েছিলেন পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে । এদিন তারকেশ্বরের মঞ্চ থেকে তিনি একযোগে আক্রমণ করেন আগের কংগ্রেস, বাম ও তৃণমূল সরকারকে । এ ছাড়াও গ্রেট ক্যালাকাট কিলিং থেকে নোয়াখালি দাঙ্গার প্রসঙ্গও টেনে আনেন তিনি । এ ছাড়াও এদিনের মঞ্চ থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বের কথাও শোনা যায় তাঁর মুখে । তারকেশ্বর থেকে কলকাতায় ফিরেছেন তিনি । আজ রাতে লোকভবনে থাকবেন দেশের প্রধানমন্ত্রী । আগামিকাল, ২১ জুন সকালে দিল্লিতে ফিরবেন তিনি ।
