Voice of Eastern India

TMC News: পদ থেকে সরানো হল সুদীপ-সায়নীকে, তৃণমূলের সংগঠনে ফের রদবদল, নতুন মুখ কারা ?


কলকাতা : বিদ্রোহের ধাক্কায় তছনছ তৃণমূল, ফের সংগঠনে রদবদল। পদ থেকে সরানো হল সুদীপ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষকে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে উত্তর কলকাতার তৃণমূল সভাপতি হলেন কুণাল ঘোষ। তৃণমূল যুব সভাপতির পদ থেকে সরানো হল সায়নী ঘোষকে। সায়নীর জায়গায় তৃণমূল যুব সভাপতি হলেন অর্ণব বন্দ্যোপাধ্যায়। মালা রায়ের জায়গায় মহিলা তৃণমূলের সভানেত্রী হলেন আলিফা আহমেদ। 

তৃণমূলনেত্রীর সঙ্গ ছাড়লেন তাঁর কয়েক দশকের পুরনো সঙ্গী সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়। দিল্লিতে গিয়ে প্রথমে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ও তারপর বৈঠক করলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। সূত্রের খবর, ৩০ মিনিট ধরে বৈঠক হয়। সূত্রের খবর, সোমবার অধ্যক্ষের সঙ্গে দেখা করে লোকসভায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্বাধীন তৃণমূলের থেকে পৃথক ব্লকের দাবি জানাবেন সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়রা। যারা NDA-কে সমর্থন করবেন।                      

মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সংসদীয় দলে ফের বড়সড় ভাঙন। তৃণমূলনেত্রীর সঙ্গ ছাড়লেন তাঁর কয়েক দশকের পুরনো সঙ্গী সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়। দিল্লিতে গিয়ে প্রথমে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ও তারপর বৈঠক করলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। দলে আরও একলা হলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। শনিবার তৃণমূলের বিদ্রোহী সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে একই বিমানে দিল্লিতে পৌঁছন সুদীপ বন্দ্যোপাধ্যায়। 

ঠিক এক সপ্তাহ আগে, যিনি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বৈঠকে উপস্থিত ছিলেন, শনিবার তিনিই বিমানবন্দর থেকে সোজা চলে যান ৯ মোতিলাল নেহেরু মার্গে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে। শুক্রবারই সামনে এসেছিল ১৯ জন বিদ্রোহী সাংসদের সই সম্বলিত চিঠি। সূত্রের খবর, লোকসভার স্পিকার ওম বিড়লাকে যে চিঠি সোমবার দেওয়া হবে, শনিবার তাতে সই করেন সুদীপ বন্দ্যোপাধ্য়ায়। এরপরই চলে যান অমিত শাহের সঙ্গে দেখা করতে। সূত্রের খবর, ৩০ মিনিট ধরে বৈঠক হয়। রবিবারই দিল্লিতে বিদ্রোহী ব্লকের বৈঠক রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও তাঁদের বৈঠকের সম্ভাবনা রয়েছে।                        

সূত্রের খবর, সোমবার অধ্যক্ষের সঙ্গে দেখা করে লোকসভায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্বাধীন তৃণমূলের থেকে পৃথক ব্লকের দাবি জানাবেন সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়রা, যাঁরা NDA-কে সমর্থন করবেন। ৬ বারের সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়। গতবছর তাঁকে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে লোকসভায় তৃণমূলের দলনেতা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। প্রথম সারি থেকে দ্বিতীয় সারিতে যায় সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের বসার জায়গা। কালীঘাট তৃণমূলের লোকসভার টিমে রইলেন আর মাত্র ৮ জন।                    



Source link

Leave A Reply

Your email address will not be published.