Voice of Eastern India

জল্পনা নয়, এবার প্রকাশ্যে তৃণমূলের ১৯ জন বিদ্রোহী সাংসদের সই! রয়েছে কার কার নাম


বিজেন্দ্র সিংহ, নয়া দিল্লি:  ভোটে ভরাডুবির পর তছনছ তৃণমূল। সংসদীয় দলে তীব্র হচ্ছে ভাঙন। রাজ্যসভা থেকে একের পর তৃণমূল সাংসদের ইস্তফার মধ্যেই, এবার সামনে এল, NDA-তে যুক্ত হয়ে চেয়ে লোকসভার বিদ্রোহী তৃণমূল সাংসদ ব্লকের ১৯ জনের সই। গত সোমবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ‘INDI’ জোটের বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আর সেখান থেকে মেরেকেটে ১ কিলোমিটার দূরে, ৯ মতিলাল নেহরু মার্গে নরেন্দ্র মোদি সরকারের পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করেছিলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। ওই দিনই বিদ্রোহী ব্লকের নেতৃত্বে থাকা কাকলি ঘোষ দস্তিদার জানিয়ে দেন, তাঁদের রাশ এখন আর মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হাতে নয়! তাঁরা এবার থেকে বিজেপি জোটকে সমর্থন করবেন! বসতেও চান লোকসভায় অন্য় জায়গায়! অর্থাৎ এনডিএ-সাংসদের সঙ্গে!

কোন কোন সাংসদের নাম সামনে এসেছে?

ক্রম সাংসদের নাম
কাকলি ঘোষ দস্তিদার
শতাব্দী রায়
বাপি হালদার
শর্মিলা সরকার
প্রসূন বন্দ্যোপাধ্যায়
জগদীশ বর্মা বাসুনিয়া
অসিত মাল
অরূপ চক্রবর্তী
রচনা বন্দ্যোপাধ্যায়
১০ সায়নী ঘোষ
১১ খলিলুর রহমান
১২ আবু তাহের খান
১৩ ইউসুফ পাঠান
১৪ মিতালি বাগ
১৫ মালা রায়
১৬ কালীপদ সোরেন
১৭ দেব (দীপক অধিকারী)
১৮ জুন মালিয়া
১৯ পার্থ ভৌমিক

দিল্লিতে বৈঠকের পরই বাড়ল জল্পনা

সূত্রের দাবি, গত ৯ জুন দিল্লির ৯ মতিলাল নেহরু মার্গে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের একাংশ সাংসদ।

জানা গিয়েছে, ওই বৈঠকের দিনই ১৪ জন সাংসদ NDA-তে যোগদানের পক্ষে সই করেন। পরে আরও পাঁচ সাংসদ সই করেন বলে দাবি। তাঁদের মধ্যে রয়েছেন মালা রায়, সায়নী ঘোষ, ইউসুফ পাঠান, মিতালি বাগ এবং রচনা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলে কি বাড়ছে অস্বস্তি?

রাজনৈতিক মহলের একাংশের মতে, যদি এই দাবি সত্যি হয়, তাহলে তা তৃণমূল কংগ্রেসের জন্য বড় ধাক্কা হতে পারে। কারণ লোকসভায় দলের সাংসদদের একটি বড় অংশের অবস্থান নিয়ে প্রশ্ন উঠবে।

অন্যদিকে এই নিয়ে এখনও তৃণমূল কংগ্রেসের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। ফলে রাজনৈতিক মহল এখন নজর রাখছে দলীয় নেতৃত্বের পরবর্তী অবস্থানের দিকে।

নজরে দিল্লি-কলকাতা রাজনৈতিক সমীকরণ

১৯ সাংসদের সই সামনে আসার দাবি ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে। NDA-র সঙ্গে তৃণমূল সাংসদদের সম্ভাব্য যোগাযোগ এবং ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।  

 



Source link

Leave A Reply

Your email address will not be published.