Voice of Eastern India

TMC News : পদত্যাগ করতে গিয়ে তৃণমূল নেতার কান ধরে ওঠবস, গ্রামবাসীদের বললেন… ভাইরাল ভিডিও


পশ্চিম মেদিনীপুর : পদত্যাগ করতে গিয়ে পটাশপুরে কান ধরে উঠবস করলেন তৃণমূল নেতা। সোশাল মিডিয়ায় কান ধরে উঠবসের ছবি ভাইরাল। ব্যক্তিগত কারণে প্রধান পদ থেকে ইস্তফা দেন নৈপুর পঞ্চায়েতের প্রধান অরূপ মাইতি। পদত্যাগপত্র জমা দেওয়ার সময় গ্রামবাসীদের সামনে উঠবস তৃণমূল নেতার। প্রধান থাকাকালীন অজান্তে কোনও ভুল হয়ে থাকলে ক্ষমাপ্রার্থী, কান ধরে উঠবস করার গ্রামবাসীদের উদ্দেশে বললেন তৃণমূল নেতা। 

বাড়িতে মজুত থাকা বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী প্রশাসনের ঘরে ফেরত পাঠালেন বসিরহাট দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক

দিকে দিকে ত্রাণ-দুর্নীতি ও বিক্ষোভের আবহে অন্য ছবি দেখা গেল বসিরহাটে। পুলিশকে চিঠি দিয়ে তাঁর বাড়িতে মজুত থাকা বিপুল সরকারি ত্রাণ সামগ্রী প্রশাসনের ঘরে ফেরত পাঠালেন বসিরহাট দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পরিবর্তনের পর, জেলায় জেলায় বহু তৃণমূল নেতা-কর্মীর ঘর, গোডাউন থেকে উদ্ধার হচ্ছে রাশি রাশি সরকারি ত্রাণ সামগ্রী। তা নিয়ে বিক্ষোভ, জনরোষের মুখেও পড়তে হচ্ছে তাঁদের। এই আবহে গত ৩১ মে বসিরহাট পুলিশ জেলার IC-কে চিঠি দিয়ে তাঁর বাড়ির গোডাউনে মজুত থাকা ত্রাণ সামগ্রী ফেরত দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন বসিরহাট দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই আবেদনে সাড়া দিয়ে প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে গতকাল সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করল পুলিশ। ইদের সময় বিতরণের জন্য বিধায়ক কোটায় ওই সরকারি সামগ্রী নেওয়া হয়েছিল। উদ্ধার করা ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ত্রিপল, কম্বল, ধুতি, শাড়ি, লুঙ্গি, শিশুদের পোশাক, পাজামা-পাঞ্জাবি, কুর্তি ও লেগিংস। প্রাক্তন তৃণমূল বিধায়কের দাবি, এখন প্রয়োজন না থাকাতেই ত্রাণ সামগ্রী সরকারকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা 

হাবড়ায় গ্রেফতার তৃণমূল নেতা, একের পর এক বিস্ফোরক অভিযোগ তাঁর বিরুদ্ধে 

হিংসা, হুমকি, ধর্ষণের মামলা তুলতে চাপ, এরকম একাধিক অভিযোগে হাবড়ায় গ্রেফতার হলেন এক তৃণমূল নেতা। ধৃত প্রবীর মজুমদার হাবড়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ। স্থানীয় সূত্রে খবর, রাজ্যে পরিবর্তনের পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, গতকাল অশোকনগরের দু’নম্বর খেলার মাঠের কাছ থেকে গ্রেফতার করা হয় তাঁকে। ২০২৫ সালের এপ্রিলের নাবালিকা ধর্ষণ মামলায় অভিযোগ তুলতে চাপ দেওয়ার অভিযোগ রয়েছে তৃণমূল নেতা প্রবীর মজুমদারের বিরুদ্ধে। গ্রেফতারির খবরে স্বস্তিতে অভিযোগকারিণীর পরিবার। 



Source link

Leave A Reply

Your email address will not be published.