Sabyasachi Dutta Arrested: “গরম পড়েছে, এরা তো এসি ছাড়া থাকতে পারে না..”, সব্যসাচী দত্তর গ্রেফতারিতে খোঁচা শারদ্বতর
কলকাতা: প্রায় ১ কোটি টাকারও উপরে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন, প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত। যে ব্যবসায়ীর অভিযোগে তিনি গ্রেফতার হয়েছেন, সেই অভিযোগকারী ব্যবসায়ী গুরুতর অভিযোগ তুলেছেন সব্যসাচী দত্তের বিরুদ্ধে। এবার সব্যসাচী দত্তকে নিশানা শারদ্বত মুখোপাধ্যায়ের। তাঁর দাবি, ‘বিধাননগরের দুর্নীতির সবথেকে বড় স্তম্ভ‘।
এদিন তিনি বলেন, দুর্নীতির একটা একটা করে স্তম্ভ..বিধাননগরের দুর্নীতির সবথেকে বড় স্তম্ভ এবং ঔদ্ধত্যের স্তম্ভ। খবরটা আকস্মিক হলেও, অপ্রত্যাষিত নয়। অনেকদিন ধরেই ভাবছিলাম, কবে হবে কবে হবে, যাক হয়ে গেল। বিধাননগর পুলিশকে সাধুবাদ জানাই। এই পুলিশি তৎপরতার জন্য।এখন যুদ্ধকালীন তৎপরতায় তৃণমূলের তোলাবাজরা ধরা পড়ছে। তৃণমূল এখন তৃণমূলের জায়গায় নেই। এখন অনেক তৃণমূল। প্রধানত দুটি।…গরমকাল পড়েছে। এরা তো এসি ছাড়া থাকতে পারে না। জানি না জেলগুলিতে এসি আছে কিনা দেখতে হবে। আর এত লোক কোথায় রাখবে। মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন, বিগ্রেডে এবার জেল করতে হবে।’
বিধাননগর পুরসভার সদ্য প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত গ্রেফতার হতেই মঙ্গলবার, দফায় দফায় তাঁর বিরুদ্ধে আছড়ে পড়ল ক্ষোভ! দু’দফায় সব্য়সাচী দত্তকে লক্ষ্য করে ছোড়া হয় পচা ডিম, টমেটো, গোবর, পচা কলা। ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তীর অভিযোগ, শুধুমাত্র তাঁর কাছ থেকেই ১ কোটি টাকার বেশি তোলাবাজি করেছেন সব্যসাচী দত্ত। ধৃত তৃণমূল নেতার ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তোলাবাজির মামলায়, সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে বিধাননগর পুরসভার সদ্য প্রাক্তন চেয়ারম্যান ও প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তকে। আর মঙ্গলবার, দফায় দফায় তাঁর বিরুদ্ধে এভাবেই আছড়ে পড়ল ক্ষোভ-বিক্ষোভ-রোষ।
প্রথম দফায়, বিধাননগর উত্তর থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময়, প্রাক্তন তৃণমূল বিধায়র সব্য়সাচী দত্তকে লক্ষ্য করে ছোড়া হয় পচা ডিম, টমেটো, গোবর। বিক্ষোভকারী বলেন,ডিমটা মেরেছিলাম কিন্তু গায়ে লাগেনি। আরেকটা আরেকজনের কাছে নিলাম মারব বলে।এর মতো তোলাবাজির লোক এরকম নেই বিধাননগরের মধ্য়ে। আমাদের ২০২১-এ এমন করেছে, প্রত্যেকটা বাড়িতে ঘরছাড়া করে দিয়েছে। আর ভাল সেজেছে এখন। সন্ধেয় আদালত থেকে বেরোনোর সময় সদ্য় বারাসত থেকে পরাজিত তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে ছোড়া হল পচা কলা আর ডিম।
