Voice of Eastern India

হয়ে গেল ল্যান্ডফল ! এবার  অতি গভীর নিম্নচাপে পর্যুদস্ত হবে বাংলা , জেলায়-জেলায় কমলা সতর্কতা


কলকাতা : অতি গভীর নিম্নচাপের বলয়ে বাংলা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ কলিঙ্গপত্তনমের কাছ দিয়ে অন্ধ্র উপকূল অতিক্রম করে বর্তমানে উত্তর-পশ্চিম দিকে ছত্তিশগড়ের অভিমুখে এগোচ্ছে। এর প্রভাবে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। উত্তরে বৃষ্টি চলবে আরও ২ দিন। শনিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি। 

আবহাওয়া দফতর বলছে, অতি গভীর নিম্নচাপ সমুদ্র ছেড়ে উপকূল অতিক্রম করেছে। সেই নিম্নচাপ এখন উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অংশের উপর রয়েছে। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। উত্তরে বৃষ্টি চলবে আরও ২ দিন।

এদিকে কলিঙ্গপতনমের কাছে স্থলভাগে আছড়ে পড়েছে নিম্নচাপ। যার জেরে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাওয়ায় উপড়ে গেছে বহু গাছ।

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave A Reply

Your email address will not be published.