Voice of Eastern India

সাইকেলে চড়ে স্টেশনে যাচ্ছিলেন স্ত্রী, মাঝপথে আচমকাই এ কী কাণ্ড করলেন স্বামী ? রোমহর্ষক কাণ্ড সোদপুরে


সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা, সোদপুর : সোদপুরে রোমহর্ষক কাণ্ড, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন ! স্ত্রী’কে খুনের পর নিজের গলায় এলোপাথাড়ি কুপিয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তর। স্ত্রী গীতা দাসকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। স্বামী প্রভাস দাস আশঙ্কাজনক অবস্থায় সাগর দত্ত হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে। সাইকেল করে সোদপুর স্টেশনের দিকে যাওয়ার সময় স্ত্রী’কে এলোপাথাড়ি কোপ মারেন স্বামী, এমনটাই অভিযোগ উঠেছে। 

প্রকাশ্য রাস্তায় স্ত্রী’কে কুপিয়ে, নিজের গলায় এলোপাথাড়ি কোপ মারলেন এক ব্যক্তি, এমনই গুরুতর অভিযোগ উঠেছে সোদপুরে। গুরুতর আহত অবস্থায় গীতা দাস নামের মহিলাকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে জানা গিয়েছে, স্বামী প্রভাস দাসকে আশঙ্কাজনক অবস্থায় সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোদপুর ঘোলার মহেন্দ্রনগর এলাকার বাড়ি থেকে যখন ওই মহিলা সাইকেলে করে সোদপুর স্টেশনের দিকে যাচ্ছিলেন, তখন কাঁচ কলের কাছে তাঁর স্বামী তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারতে শুরু করেন। ভিড়ে ঠাসা রাস্তায়, প্রকাশ্যে এই সাংঘাতিক ঘটনা ঘটেছে। 

রাতের অন্ধকারে জমির আল ধরে পালানোর চেষ্টা বারুইপুরকাণ্ডের অভিযুক্ত প্রভাসের, তারপর…

ধূপগুড়িতে মহিলার রহস্যমৃত্যু 

ধূপগুড়িতে মহিলার রহস্যমৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার। ব্যাংকে যাওয়ার পর থেকে নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার হয় মহিলার। পাড়ার একটি ক্লাবের মধ্যে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গতকাল স্বামী ও ৭ মাসের সন্তানের সঙ্গে ব্যাঙ্কে যান মহিলা। সন্তানকে নিয়ে বাড়ি ফেরেন স্বামী, টাকা তোলার পর আর ফেরেননি মহিলা। রাতে খোঁজাখুজি করে না পেয়ে, স্ত্রী নিখোঁজের অভিযোগ দায়ের করেন স্বামী। এরপর তদন্তে নেমে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। 

প্রেমিকার ভাড়া বাড়িতেই স্ত্রী’কে খুনের পরিকল্পনা, বিয়ের তিনমাসের মধ্যেই তরুণীকে গুলিতে শেষ করলেন স্বামী 

প্রেমিকার ভাড়া বাড়িতে স্ত্রী’কে খুনের পরিকল্পনা। বিয়ের তিন মাসের মধ্যেই ২২ বছরের তরুণীকে গুলি করে খুন করেছেন তাঁর স্বামী। পুলিশ সূত্রে খবর, প্রেমিকার ভাড়া বাড়িতে আগে থেকেই স্ত্রী’কে খুনের পরিকল্পনা করে রেখেছিলেন যুবক। আর সেই কাজে তাঁকে পুরোপুরি সাহায্য করেছিলেন তাঁর প্রেমিকা। নিজের তিন বছরের প্রেমের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রেমিকার সঙ্গে মিলে বিয়ের তিনমাসের মধ্যেই স্ত্রী’কে গুলি করে খুন করেছেন ওই অভিযুক্ত যুবক। এই ঘটনা ঘটেছে হরিয়ানার গুরুগ্রামের মানেসরে। 



Source link

Leave A Reply

Your email address will not be published.