Voice of Eastern India

“সবাইকে তো..ধুয়ে আনিনি”,দলের একাংশকে কড়া বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার


কলকাতা: শমীক, দিলীপের পর এবার তোলাবাজি বন্ধে কড়া বার্তা অগ্নিমিত্রা পালের। দলের একাংশকে কড়া বার্তা দিয়ে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী বলেছেন,’রাজ্য সভাপতি বলে দিয়েছেন, এসব করলে দল থেকে বের করে দেওয়া হবে। আমরা বলি না যে, তোলাবাজি করে ৭০%-৩০% ভাগ পাঠাও। সবাইকে তো ওয়াশিং মেশিন বা ডিটারজেন্টে ধুয়ে আনিনি, মন্তব্য অগ্নিমিত্রার

আরও পড়ুন, অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?

অগ্নিমিত্রা বলেন,  সবাইকে তো ওয়াশিং মেশিন বা ডিটারজেন্টে ধুয়ে এনেছি, তাতো নয়, সেতো সেই রক্ত মাংসের মানুষ। আজকে সরকার এসেছে, অনেকে ভাবছে,আমরা এটা করেই এবার রোজগার করব। ৪ টে হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। যাতে মানুষ ফোন করেও জানাতে পারে। একটা ইললিগাল টোল ট্যাক্স, একটা হচ্ছে ইললিগাল সিন্ডিকেট, তোলাবাজি, আরেকটা হচ্ছে মদের ঠেক চালাচ্ছে। আপনি সামনে আসতে চান না। আপনি ফোন করে বলিয়ে দিন। আমাদের রাজ্য সভাপতি সাংগাঠনিকভাবে হি ইজ অ্যা আলটিমেট, ইন আওয়ার স্টেট। উনি তো পরিষ্কার বলে দিয়েছেন, দল থেকে বের করে দেওয়া হবে।এবং সম্ভবত কয়েকজনকে এক্সপেল করা হয়েছে।.. সামনে একটা কথা বলব, ভিতরে বলব, নানা তোলাবাজি করো, ৭০-৩০ শতাংশের হিসেবে..এই ডিলিংগুলি আগের সরকারের মতো আমরা করি না। যেটা বলি সামনাসামনি , মুখে বলি।’



Source link

Leave A Reply

Your email address will not be published.