Voice of Eastern India

শহরে ফের টাকার পাহাড়, উদ্ধার ২ কোটির বেশি টাকা, হাওয়ালার কারবার, দাবি পুলিশের


কলকাতা: ফের উদ্ধার কোটি কোটি টাকা। সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের একটি ফ্ল্যাটে তল্লাশি। বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম, ডিটেক্টিভ ডিপার্টমেন্ট ও টেকনোসিটি থানার যৌথ অভিযানে নিউটাউনের ওই ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২ কোটি টাকারও বেশি। এ ছাড়াও উদ্ধার হয়েছে টাকা গোনার মেশিন। বাজেয়াপ্ত হয়েছে ৪ টি গাড়ি ও একটি স্কুটার।

আরও পড়ুন: অনুব্রত মণ্ডল বা রবীন্দ্রনাথ ঘোষ, সকলের নিশানাতেই একজন, অভিষেক বিরোধী ঝড় পরিণত হয়েছে সাইক্লোনে

এ ছাড়াও ওই ফ্ল্যাট থেকে আটক হয়েছেন এক মহিলা সহ ৭ জন। তারপর গ্রেফতার করা হয় তাঁদের। পুলিশের দাবি ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে চলত হাওয়ালার কারবার।

আরও পড়ুন: লোকসভায় NCPI-র নেতা হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দেখা করলেন অমিত শাহ ও ওম বিড়লার সঙ্গে



Source link

Leave A Reply

Your email address will not be published.