Voice of Eastern India

রাজ্য হবে জঞ্জালমুক্ত! কাল থেকেই চালু হচ্ছে ‘স্বচ্ছ অ্যাপ’, এই কাজ করলেই কড়া ব্যবস্থা, জানালেন অগ্নিমিত্রা


কলকাতা : রাজ্যের পুর এলাকাগুলিকে আরও পরিচ্ছন্ন ও প্রযুক্তিনির্ভর করতে বড় উদ্যোগ নিল সরকার। আগামী ৩০ মে থেকে চালু হচ্ছে ‘স্বচ্ছ অ্যাপ’। প্রাথমিকভাবে রাজ্যের ১০টি পুরসভায় এই অ্যাপ পরিষেবা চালু করা হবে। জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানালেন, প্রথম তিন মাস প্রত্যেককে জানা-বোঝা-শেখার সুযোগ দেওয়া হবে। এটি নতুন কোনও নিয়ম নয়। রাজ্যকে পরিচ্ছন্ন রাখতে এই সব নিয়ম ছিলই, সেই বিষয়েই নতুন করে সচেতন হওয়া, নিয়ম প্রণয়ন এর উদ্দেশ্য।

  • ‘স্বচ্ছ অ্যাপ’ – এর মাধ্যমে পুর এলাকায় পরিষ্কা্র-পরিচ্ছন্নতা নিয়ে সব নিয়ম-কানুন জানতে পারবেন সাধারণ মানুষ।
  • পাশাপাশি পুর পরিষেবা সংক্রান্ত অভিযোগও সরাসরি জানানো যাবে।
  • রাস্তায় পড়ে থাকা আবর্জনার ছবি তুলে অ্যাপে আপলোড করেই অভিযোগ দায়ের করা যাবে।
  • শহরবাসীর অভিযোগ দ্রুত নিষ্পত্তির দিকেও নজর থাকবে প্রশাসনের।

এছাড়াও শহরকে পরিচ্ছন্ন রাখতে কড়া পদক্ষেপের কথাও ঘোষণা করেছে রাজ্য। যেখানে-সেখানে ময়লা ফেলা, থুতু বা পানের পিক ফেললে জরিমানা করা হবে। তবে তার আগে সচেতনতা বৃদ্ধিতে জোর দিচ্ছে সরকার। তিনমাস সকলকে সচেতন হওয়ার সুযোগ দেওয়া হবে। কিন্তু ১ সেপ্টেম্বর থেকে স্বচ্ছতা সংক্রান্ত নিয়ম ভাঙলেই কড়া পদক্ষেপ করবে প্রশাসন। নেওয়া হতে পারে শাস্তিমূলক ব্যবস্থাও। 

 মন্ত্রী অগ্নিমিত্রা পালের পরামর্শ , স্বচ্ছতা , পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে বাড়ি থেকেই সচেতন হতে হবে। Reusable waste ও single-use waste আলাদা করতে হবে।  মন্ত্রী অগ্নিমিত্রা পাল ( Agnimitra Paul ) জানান, আগামী আগস্ট মাস পর্যন্ত অর্থাৎ প্রথম তিন মাস ব্যাপক সচেতনতামূলক প্রচার চালানো হবে। মানুষকে নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার জন্য উৎসাহিত করা হবে। এই লক্ষ্যেই প্রতি ১০০ মিটার অন্তর ডাস্টবিন বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি জানান, ‘ স্বচ্ছ, স্মার্ট ও আধুনিক বাংলার পথে আরও এক নতুন পদক্ষেপ — ‘স্বচ্ছ’ অ্যাপের শুভ সূচনা। পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত বাংলা গড়ার কাজে এবার প্রযুক্তিই হবে সাধারণ মানুষের সবচেয়ে বড় সঙ্গী। রাস্তা, নিকাশি, আবর্জনা কিংবা নাগরিক পরিষেবার সমস্যা — সবকিছুই এবার আপনার হাতের মুঠোয়।’ 

এই উদ্যোগ শুধু একটি অ্যাপ নয়, বরং মানুষকে সঙ্গে নিয়ে গড়ে তোলা এক নতুন দায়িত্ববোধের যাত্রা। উন্নত বাংলা গড়তে সরকারের পাশাপাশি প্রয়োজন সচেতন নাগরিকের সক্রিয় অংশগ্রহণও।

আসুন, সবাই মিলে প্রযুক্তির সাহায্যে গড়ে তুলি আরও স্বচ্ছ, সুন্দর ও আধুনিক বাংলা।

সরকারি প্রচার অভিযান শেষ হওয়ার পর, আগামী ১ সেপ্টেম্বর থেকে পুর আইন অনুযায়ী যত্রতত্র নোংরা ফেললে কড়া জরিমানা করা শুরু হবে।



Source link

Leave A Reply

Your email address will not be published.