কলকাতা: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-তে গন্ডগোল, SIT গঠন স্বরাষ্ট্র দফতরের। SRFTI-কাণ্ডে ৫ সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন। SIT-র নেতৃত্বে কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম কুণাল আগরওয়াল। তদন্তকারী দলে রয়েছেন কলকাতা পুলিশ ও CID আধিকারিকরাও। ১ অক্টোবরের মধ্যে প্রথম রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। SRFTI-কাণ্ডে ৩টি মামলা রুজু, তদন্ত শুরু করবে SIT।
SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের, “আমরাই আক্রান্ত” বলে পাল্টা অভিযোগ ABGP-র
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)
