কলকাতা: প্রায় দু’দশক পর তসলিমা নাসরিনের (Taslima Nasrin) কলকাতায় ফেরা। রবীন্দ্রসদনের অনুষ্ঠানে কবি জয় গোস্বামী (Joy Goswami) মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা। হইচই দর্শকদের একাংশের। মঞ্চের দিকে এগিয়েও, হইচইয়ের জেরে মঞ্চে না উঠেই দর্শকাসনে ফিরে যান কবি। ঘটনার জেরে মঞ্চে বলতে গিয়ে থমকে যান তসলিমা নাসরিন। দর্শকদের শান্ত হওয়ার আবেদন জানান লেখিকা। পরে পরিস্থিতি শান্ত হলে বক্তব্য শুরু করেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা।
