Voice of Eastern India

ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের


কলকাতা: ডিম আক্রমণের ভয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra, Member of the Lok Sabha)। এবার তাঁকে ভর্ৎসনা করল দেশের সর্বোচ্চ আদালত। এই মামলা খারিজ করেন বিচারপতি দীপঙ্কর দত্ত। তিনি বলেন, “স্বাধীনতা সংগ্রামীরা বুকে বুলেট খেয়েছেন, আর আপনি এই মামলা নিয়ে কোর্টে আসছেন?” একই সঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতি এদিন মন্তব্য করেন যে, এই ধরনের মামলা সুপ্রিম কোর্টে আসাই উচিত নয়।

আরও পড়ুন: ‘টাকা পাবে কি না, সেই নিয়ে সবার চিন্তা, দুর্নীতি বন্ধ নিয়ে চিন্তা নেই’, অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন দিলীপ ঘোষ

ধর্মীয় ভাবাবেগে আঘাতের মামলায় সশরীরে হাজিরা দেবেন না বলে সুপ্রিম করতে আর্জি জানিয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra, Member of the Lok Sabha)। কারণ হিসাবে মহুয়া মৈত্র (Mahua Moitra, Member of the Lok Sabha) -র আইনজীবী জানিয়েছিলেন, সশরীরে হাজির দিলে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হতে পারে। আর সেই প্রসঙ্গেই ওঠে কালীগঞ্জের ডিম আক্রমণের প্রসঙ্গও।

কালীগঞ্জের ডিম আক্রমণের প্রসঙ্গ তুলে আদালতে এদিন সওয়াল করেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra, Member of the Lok Sabha) -র আইনজীবী। সশরীরে হাজির দেওয়ার বদলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির দেওয়ার কথা এদিন জানান কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। আর সেই আর্জি খারিজ করে এদিন মহুয়া মৈত্র (Mahua Moitra, Member of the Lok Sabha) -কে তীব্র ভর্ৎসনা করেন সুপ্রিম কোর্টের বিচারপতি।               

আরও পড়ুন: গ্রেফতার হয়েছেন ৩৫ দিন আগেই, এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে জমা পড়ল চার্জশিট, সেখানে রয়েছে ব্যাপক তোলাবাজির বিস্তারিত অভিযোগ

গত ২১ জুলাই মহুয়া মৈত্র (Mahua Moitra, Member of the Lok Sabha)কে রক্ষাকবচ দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। একই সঙ্গে তদন্তে সহযোগিতার নির্দেশও দেওয়া হয়। তারপরই কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) -র দেওয়া সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। চ্যালেঞ্জ করে তিনি পৌঁছে যান সুপ্রিম কোর্টে। আর সেই সুপ্রিম কোর্টে এবার ভর্ৎসনার মুখোমুখি হলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra, Member of the Lok Sabha)।               



Source link

Leave A Reply

Your email address will not be published.