Voice of Eastern India

এবার ত্রিপুরা কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার সমন, সশরীরে হাজিরার নোটিস


অনির্বাণ বিশ্বাস, কলকাতা : এবার ত্রিপুরা কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার সমন, সশরীরে হাজিরার নোটিস। কোর্টের নির্দেশে পুলিশ নিয়ে অভিষেককে নোটিস দেওয়া হল। ত্রিপুরার খোয়াই থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিক্ষোভ। খোয়াই কোর্ট থেকে নোটিস আসে আলিপুর কোর্টে। আলিপুর কোর্ট থেকে বিলিফ এসে ধরাল নোটিস। 

অগাস্ট, ২০২১: ত্রিপুরায় আমবাসায় দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্ত-সহ ১৪ জনকে গ্রেফতার করে খোয়াই থানার পুলিশ। ধৃতদের ছাড়াতে থানায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, দোলা সেন, কুণাল ঘোষরা। পুলিশ আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ তাঁদের বাদানুবাদ চলে। সেই মামলাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করে খোয়াই থানার পুলিশ। 



Source link

Leave A Reply

Your email address will not be published.