কলকাতা : প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডি দফতর থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারে ভবানী ভবনে তলব করা হয়েছে অভিষেককে। সিআইডি- র তরফে তলব করা হয়েছে তাঁকে। উস্কানিমূলক মন্তব্য করেছেন অভিষেক, এই অভিযোগে মঙ্গলবার তাঁকে ভবানী ভবনে তলব করেছে সিআইডি। সই জালিয়াতি, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি, উস্কানিমূলক মন্তব্য়ের অভিযোগ…তিনটি মামলায় পরপর ৩ দিন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তলব করেছে CID ও ED. রবিবার প্রায় সাড়ে ৮ ঘণ্টা অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে জেরা করে CID. আর সোমবার, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে প্রায় ১১ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করল ED.
CID-র পর এবার ED. সই জালিয়াতিকাণ্ডে CID-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর আজ সোমবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ED-র মুখোমুখি হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এর আগে নিয়োগ দুর্নীতির মামলায় কেন্দ্রীয় এজেন্সির তদন্তে উঠে এসেছিল লিপস অ্যান্ড বাউন্ডসের নাম। এই লিপস অ্যান্ড বাউন্ডসের আলিপুরের অফিসে অভিযান চালিয়েছিল ED। এই সংস্থার CEO অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন এই লিপস অ্যান্ড বাউন্ডসের COO সুজয়কৃষ্ণ ভদ্র। এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও অতীতে জিজ্ঞাসাবাদ করেছে ED. ED সূত্রে দাবি, একটি অডিও রেকর্ডিংয়ে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর মুখে উঠে এসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর পরীক্ষা করার পর আরও কিছু তথ্য হাতে আসে তদন্তকারীদের। ED সূত্রে দাবি, সেই সংক্রান্ত নতুন কিছু তথ্যকে সামনে রেখেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতুন করে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা।
কল্যাণের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ, লোকসভার স্পিকারকে চিঠি কাকলির
রবিবার: সই জালিয়াতিকাণ্ডে CID-র জিজ্ঞাসাবাদ। সোমবার: প্রাথমিক ‘দুর্নীতি’তে ED-র মুখোমুখি। মঙ্গলবার: উস্কানি-মামলায় CID-র তলব। আইনি প্য়াঁচে অভিষেক। পরপর ম্য়ারাথন জেরা। ‘জালিয়াতি’ থেকে ‘দুর্নীতি’ মামলায় জিজ্ঞাসাবাদ। কখনও ৮, কখনও সাড়ে ৫ ঘণ্টা জেরা। আর আজ প্রায় ১১ ঘণ্টার জিজ্ঞাসাবাদ। কখনও CID, কখনও ED, কখনও রাজ্য় এজেন্সি, কখনও কেন্দ্রীয় এজেন্সি, প্রায় প্রতিদিনই ম্য়ারাথন জেরার মুখে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। ভোটে বিপর্যয়ের পর রাজনৈতিক অস্তিত্ব নিয়ে প্রশ্ন তো উঠেইছে। আইনি দিক থেকেও মহাবিপাকে ডায়মন্ড হারবারের তৃণমূলের সাংসদ। সই জালিয়াতি, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি, উস্কানিমূলক মন্তব্য়ের অভিযোগ – তিনটি মামলায় পরপর ৩ দিন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তলব করেছে CID ও ED. ২ দিন জেরা হয়েছে। মঙ্গলবার ফের জেরা হবে।
TMC News: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী
