কলকাতা: আজ অভয়াকাণ্ডের ২ বছর। অভয়ার মা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ বলেন, ‘ আমার কাছে দুটো বছর মানে, মিনিট , সেকেন্ড, এভাবে গুণে গুণে দিনগুলি যাচ্ছে, কীভাবে যাচ্ছে , জানি না। ..আমার মেয়েটা হাসতে হাসতে চলে যেতে পারেনি। তাঁর স্বপ্নপূরণ হয়নি। ভুবন এখনও কাঁদছে। তদন্ত হবে, বিচার হবে। বিচার না হলে তো, আমি ছাড়ব না কাউকে। যারা আমার মেয়ের সঙ্গে এই অপরাধমূলক কজ করেছে, তাঁরা মানুষই না। আগে তাঁরা মানুষ হবে, তারপরে তো ডাক্টার। তাঁরা সবাই ডক্টর পদবিটা পেয়েছে। কিন্তু তাঁরা মানুষ বলে মনে করি না। এবং তাঁদের নামের আগে আমি কোনও দিন ডক্টর ইউজ করব না।’
আরও পড়ুন, অভয়ার স্মরণে ‘অভয়া ক্লিনিক’ কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
