অভিষেক ঘনিষ্ঠ দেবরাজকে জেরার পর নাগেরবাজারের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পুলিশ, লকার থেকে বেরিয়ে এল কোন বড় তথ্য ?
কলকাতা: আয় বহির্ভূত সম্পত্তি মামলায় গ্রেফতার হন তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী। এবার বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে পুলিশি জেরায় প্রকাশ্যে এল বড় তথ্য।
আরও পড়ুন, ‘ফিরহাদ হাকিমের সুপারিশ করা ৬ চাকরিপ্রার্থীদের…’, নিতাইকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর দাবি ED-র
তোলাবাজি সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয় বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে। পুরুলিয়া-ঝাড়খণ্ড সীমানা থেকে অভিষেক ঘনিষ্ঠ দেবরাজকে গ্রেফতার করে এসটিএফ। এবার জেরা করতেই বেরিয়ে এল বড় তথ্য। মূলত দেবরাজকে জেরার পরপরই , নাগেরবাজারে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পৌঁছয় বাগুইআটি থানার পুলিশ। এবং ব্যাঙ্কে দেবরাজ চক্রবর্তীর নামে থাকা লকার থেকে মোট ১৫০ গ্রাম ওজনের ৪টি সোনার চেন উদ্ধার হয়।
