Voice of Eastern India

অন্নপূর্ণা যোজনার জুন মাসের টাকা এই তারিখে ঢুকবে অ্যাকাউন্টে, মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা


অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানালেন, অন্নপূর্ণা যোজনার টাকা পেতে নতুন করে ফর্ম ফিল আপ করানোর কারণ হল, তৃণমূল আমলে লক্ষ্মীর ভাণ্ডারে ভুরি ভুরি দুর্নীতি হয়েছে। কোনও কোনও জায়গায় হাজার হাজার পুরুষ এই প্রকল্পের সুবিধে নিয়ে গেছেন বছরের পর বছর। মুর্শিদাবাদ থেকে নদিয়ার কৃষ্ণনগরে কীভাবে  লক্ষ্মীর ভাণ্ডারের টাকা  লুঠ হয়েছে উল্লেখ করেছেন। এছাড়াও অভারতীয়, অনুপ্রবেশকারীদের অনেকেও পেয়েছেন  তৃণমূল আমলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এমন বহু অভিযোগ সামনে আসায় অন্নপূর্ণা ভাণ্ডারে সুবিধাভোগী বাছাইয়ের ক্ষেত্রে কড়াকড়ি করা হচ্ছে।

শুভেন্দু অধিকারী জানান, জন মাসের ৩ তারিখ অবধি পাওয়া তথ্য বলছে, ২৮ লক্ষ মহিলা এই টাকা পেয়েছেন। এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৫ লক্ষ মহিলা এই প্রকল্পে আবেদন করেছেন। নাম নথিভুক্ত করেছেন। তাঁদের ভেরিফিকেশন কমপ্লিট করে পোর্টালে নাম তোলা হয়েছে।  তাঁরা ১ জুলাই  জুন মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন

তিনি আরও বলেন, অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনপত্র পূরণে সাধারণ মানুষকে সহায়তা করবেন সরকারি আধিকারিকরা। পাশাপাশি আগামী ২২ তারিখের রাজ্য বাজেটে বেকার যুবক-যুবতী এবং কৃষকদের জন্য একাধিক নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী  শুভেন্দু অধিকারী।

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave A Reply

Your email address will not be published.