Voice of Eastern India

২১ জুলাইয়ের রিপোর্ট নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা মদনের, বললেন, “আপনি একটা কবরস্ত ডেডবডি-কে, মাটির তলা থেকে খুঁড়ে নিয়ে এসে..”


কলকাতা:  কী হয়েছিল ১৯৯৩-র ২১ জুলাই? আজই সেই কমিশনের রিপোর্ট প্রকাশ, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর। ২১ জুলাই রিপোর্ট নিয়ে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন মদন মিত্র। বললেন, ‘এই হাউজ চিরকালের জন্য কৃতজ্ঞ থাকবে।’

আরও পড়ুন, “আপনারা ফিরে আসুন, ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব”,  অভিষেকের চ্যালেঞ্জের পর কী বললেন শতাব্দী রায় ?

এদিন মদন মিত্র বলেন,’ আমি সবার আগে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি শুভেন্দু অধিকারী, আপনার কাছে এই হাউজ চিরকালের জন্য কৃতজ্ঞ থাকবে। আপনি একটা কবরস্ত ডেডবডি-কে, মাটির তলা থেকে খুঁড়ে নিয়ে এসে, আবার প্রকাশ্যে বার করেছেন। যার গন্ধে একেবারে পশ্চিমবঙ্গ একেবারে ভর্তি হয়ে যাবে। কেন চ্যাটার্জি কমিশনের রিপোর্ট বের হয়নি। এর জবাব শুধু আপনি নয়, সারা পশ্চিমবাংলার কোটি কোটি মানুষ জানতে চায়। এবং যখন আপনি তুলেছেন, আপনি হোয়াইট পেপার বার করুন, আরেকটি অনুরোধ,  যদি সরকারের পক্ষ থেকে একটা বিজ্ঞাপন বের হয়, এই বিষয়ে কারও কোনও ইনফরমেশন থাকলে, জনগণ যদি সেই ইনফরমেশনগুলি সরকারকে দেয়,  সরকার সেগুলি বিচার করে সাদরে গ্রহণ করবে। আমরা চাই বিচার হোক, কারণ আমিও সাক্ষ্য দিয়েছিলাম, আমিও জানতে পারলাম না, আমার বিচারটা কী হল ?’



Source link

Leave A Reply

Your email address will not be published.