বিটন চক্রবর্তী, হলদিয়া : সকাল সকাল ভয়াবহ অগ্নিকাণ্ড। হলদিয়া পেট্রোকেমিক্যালস্-এর ন্যাপথার পাইপলাইনে ধরল বিধ্বংসী আগুন। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে বিরাট এলাকা জুড়ে। আগুনের শিখা ক্রমেই উঁচুতে উঠতে শুরু করে। ধোঁয়ায় ঢাকে চারিদিক।
স্থানীয় সূত্রে খবর, আগুন এতটাই ছড়িয়েছে যে, বেশ কিছু এলাকা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, বেশ কয়েকজন আহত হয়ে থাকতে পারেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন কাজ করছে। প্রাণহানির খবর এখনও নেই। তবে আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে।
WB Assembly News | বিধানসভায় পাশ গুন্ডা দমন বিল । পক্ষে ১৭৬, বিপক্ষে ৪১, ভোটাভুটিতে বিরত ২০
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)
