Voice of Eastern India

সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে অভিষেককে ডাক, ভবানীপুর থানায় হাজির ডায়মন্ড হারবারের সাংসদ


কলকাতা: পুলিশের ডাকে সাড়া দিয়ে ভবানীপুর থানায় হাজিরা দেওয়ার জন্য পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের জেরে তাঁর বিরুদ্ধে একটি মামলা হয়। আর সেই কারণেই তাঁকে আজ বেলা সাড়ে ১২ টার সময় ডেকে পাঠিয়ে ছিল ভবানীপুর থানা।

আরও পড়ুন: পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে FIR, অভিষেকের বাড়িতে হাজির পুলিশ, দিয়ে গেল নোটিশ

গত ২ মে, ডায়মন্ড হারবার মডেলকে উল্লেখ করে অমিত মালব্য একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে। আর তার পাল্টা হিসাবে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেই পোস্টে তিনি ‘জ্ঞানেশ কুমার’ ও ‘গুজরাটি গ্যাং’ বলে দুটি শব্দ ব্যবহার করেন। এ ছাড়াও ওই পোস্টে তিনি লিখেছিলেন, ১০ টা জীবন কেটে গেলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলে কেউ কোনও আঁচড় কাটতে পারবে না।

এর পাশাপাশি তিনি, দিল্লির যে সব আধিকারিকরা রয়েছে, তাঁদের যাঁরা ‘গড ফাদার’ তাঁদেরও ফলতায় ভোট লড়ার জন্য ওপেন চ্যালেঞ্জ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে ‘গড ফাদার’ শব্দটি ব্যবহার করেন তিনি। আর তারপরই গত ২৭ মে ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি অভিযোগ জমা পড়ে। আর সেই অভিযোগের সুত্র ধরেই হয় এফআইআর। এর সেই সঙ্গে তলব করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

আজ বেলা সাড়ে ১২ টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছিল পুলিশ। তিনি ১২ টা ১৯ মিনিটের দিকে পৌঁছে যান ভবানীপুর থানায়। সকালে কালীঘাট রোডের বাড়ি থেকে বেরিয়ে অভিষেক গিয়ে পৌঁছন ভবানীপুর থানায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছিলেন, “আপনার বাংলা-বিরোধী গুজরাটি গ্যাং এবং তাদের হাতের পুতুল জ্ঞানেশ কুমারের পক্ষে আমার ডায়মন্ড হারবার মডেলে সামান্য আঁচড় কাটার জন্য দশ জন্মও যথেষ্ট হবে না। আপনাদের যা কিছু আছে সব নিয়ে আসুন। আমি পুরো ভারত সরকারকে চ্যালেঞ্জ জানাচ্ছি— ফলতায় আসুন। আপনাদের সবচেয়ে শক্তিশালী কাউকে পাঠান, দিল্লির গডফাদারদের মধ্যে থেকে কাউকে পাঠান। যদি সাহস থাকে, তবে ফলতায় লড়ে দেখান।”

অন্যদিকে, আগামী ২০ নভেম্বরও ডেকে পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। গতকাল তাঁর বাড়িতে পৌঁছে যান কলকাতা পুলিশের আধিকারিকরা। সেখানে গিয়ে তাঁর হাতে একটা নোটিশ দিয়ে আসেন তাঁরা। পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR দায়ের হয় গিরিশ পার্ক থানায়।



Source link

Leave A Reply

Your email address will not be published.