কলকাতা: ‘কালীঘাট-তৃণমূল’ থেকে বহিষ্কৃত ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জাভেদ খান, অরূপ রায় সহ একাধিক হেভিওয়েট নেতা ও নেত্রী । আগেই শোকজ করা হয়েছিল তাঁদের । আর এবার শো কজ করা নেতা ও নেত্রীদের বহিষ্কার করল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল । ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের মতো প্রাক্তন মন্ত্রীদের পাশাপাশি বহিষ্কার করা হয়েছে অরূপ রায়, স্নেহাশিস চক্রবর্তীর মতো নেতাদেরও । এ ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘কালীঘাট-তৃণমূল’ বহিষ্কার করেছে বিপ্লব মিত্র, সাবিনা ইয়াসমিন ও রথীন ঘোষকেও ।
উল্লেখ্য, আগেই দলবিরোধী কাজের জন্য ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায় ও জাভেদ খানের মতো নেতাকে শো কজ করেছিল ‘কালীঘাট তৃণমূল’ । এ ছাড়াও আরও বেশ কিছু তৃণমূল নেতা, নেত্রীকে শো কজ করেছিল ‘কালীঘাট তৃণমূল’-এর শৃঙ্খলারক্ষা কমিটি । এর মধ্যে রয়েছেন রথীন ঘোষ, বিপ্লব মিত্র, স্নেহাশিস চক্রবর্তী, সাবিনা ইয়াসমিনদের মতো নেতা, নেত্রীরা ।
এই শো কোজের খবর সামনে আসার পর পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ ব্যাপারটাকেই কটাক্ষ করেন । তিনি বলেন, “কীসের শো, কীসের কজ? একটা সংগঠন আছে বলে দাবি করেন । আমরা বলি সং আছে, গঠন নেই । ধরুন কমিটি ঘোষণা হচ্ছে দুপুরবেলা । যাঁদের নাম ঘোষণা হচ্ছে, বিকালবেলা তাঁরা বলছেন, তাঁরা নেই । ধরুন কমিটি ঘোষণা হচ্ছে সকাল বেলা । যাঁদের নাম ঘোষণা হচ্ছে, তাঁরা তার আগের দিনই দিল্লি চলে গিয়েছেন । কমিটি ঘোষণা হচ্ছে, যখন যাঁর নাম ঘোষণা হচ্ছে, তখন তিনি হয়তো আমাদের ঘরে বসে রয়েছেন । পদত্যাগ করছেন ।”
Aroop Biswas: “আমি তৃণমূল, তৃণমূল, তৃণমূল”, আর যা বললেন অরূপ বিশ্বাস…
