Voice of Eastern India

শুধু ধর্ষণ-খুন না, বারুইপুরে এই সব কাজে জড়িতরা মহা বিপদে ! জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী


কলকাতা : বারুইপুরের নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনাকে ঘিরে উত্তাল পরিস্থিতি গোটা বাংলায়। শনিবার বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানের জন্য উপহার কিনতে বেরোয় ক্লাস সিক্সের নাবালিকা। তার পর থেকেই আর খোঁজ পাওয়া যায়নি। রবিবার সকালে পুকুর থেকে উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দি দেহ। এরপরেই মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখায় এলাকার সাধারণ মানুষ। রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। সোমবার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন মঙ্গলবার তিনি বারুইপুর যাবেন। কথা অনুযায়ী উপস্থিত হয়ে বারুইপুর SP অফিসে নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, বারুইপুর এসপি অফিসে DGP, IG-সহ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক হয় তাঁর।

শনিবার ঘটনার জেরে, ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে এক সন্দেহভাজনের মৃত্যুও হয়। টায়ার জ্বালিয়ে রাস্তা ও রেল স্টেশন জুড়ে চলে অবরোধ। দীর্ঘক্ষণ ব্যাহত হয় রেল চলাচল। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই বিক্ষোভ নিয়ে মঙ্গলবার কড়া হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। নিহতের পরিবার ও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনা নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ‘এই ধরনের ঘটনা যাতে রাজ্যে না ঘটে, তার ব্যবস্থা করতে হবে।’ তিনি আশ্বাস দিয়ে বলেন, ‘পুলিশ যা করার করছে, সমস্ত SP, CP-র সঙ্গে কথা বলেছি’, ‘যারা পুলিশের গাড়ি ভেঙেছে, রেললাইন উপড়েছে, তাদের ছাড় নয়।’ ‘যারা ভোটে প্রত্যাখ্যাত হয়েছে, ভোটে হেরেছে, চিহ্নিত করা হয়েছে। কাউকেই ছাড়া হবে না।’ 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave A Reply

Your email address will not be published.