Voice of Eastern India

রাতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা NCPI-এর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের, কী কথা হল


কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: আগামীকাল যে NCPI সাংসদদের নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠক বাতিল হয়েছে।  মূলত, কাল NDA বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায়। তবে শেষ অবধি পাওয়া খবরে, রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আজ নবান্নে সাক্ষাৎ হয়েছে। তৃণমূলত্যাগী NCPI সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রায় ৪০ মিনিট  কথা হয়েছে বলে খবর। 

আরও পড়ুন,  BJP-তে সরাসরি যোগ দেবে আপনাদের সাংসদদের টিম ? বিশেষ সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায় 

আজ দুপুর পর্যন্ত ঠিক ছিল, যে মুখ্যমন্ত্রী আগামীকাল দিল্লি যাবেন। সমস্ত এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করার কথা ছিল তাঁর। সেই বৈঠকে বিজেপির শীর্ষ নেতৃত্বেরও উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু আজকের বিকেলের পরে তা পরিবর্তন ঘটে। মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়া স্থগিত রাখা হয়। এবং তড়িঘড়ি করে কালকের পরিবর্তে আজকেই একটা বৈঠক হয় নবান্নে। প্রায় ৪০ মিনিট সময়, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। অন্যান্য সাংসদরা এইমুহূর্তেই দিল্লিতেই তাঁরা রয়েছেন।



Source link

Leave A Reply

Your email address will not be published.